News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামীকে এলোপাথারি কুপিয়ে বাড়ি ছাড়ল স্ত্রী
Image

স্বামীকে এলোপাথারি কুপিয়ে বাড়ি ছাড়ল স্ত্রী

murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ গার্হস্থ্য হিংসা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ শুধু মহিলারাই গার্হস্থ্য হিংসার শিকার হচ্ছেন না৷ পুরুষরাও মহিলাদের দ্বারা গার্হস্থ্য হিংসার শিকার হচ্ছেন৷ বেশীরভাগ ক্ষেত্রেই পুরুষরা এই ধরনের হিংসার শিকার হলেও তা মুখ খুলে বলার সাহস পান না৷ একদিকে লোকলজ্জা ও অন্যদিকে পারিবারিক ঝামেলা এই সব সমস্যাকে দাবিয়ে রাখছে৷ তবে, কিছু কিছু ঘটনা প্রকাশ্যে চলে আসছে৷ এরই মধ্যে গোমতী জেলার অমরপুরে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে স্বামী৷
অমরপুরের লালগিরি এলাকায় স্ত্রীর ধারালো দায়ের আঘাতে গুরুতরভাবে আহত হয়েছে স্বামী৷ আহত স্বামীর নাম রামবিহারী জমাতিয়া৷ তাকে অমরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
অমরপুরের লালগিরি এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন স্বামী৷ আহত স্বামীর নাম রামবিহারী জমাতিয়া৷ দমকল বাহিনীর জওয়ানরা তাকে উদ্ধার করে অমরপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে৷ তার মাথা ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে৷ অভিযুক্ত স্ত্রীর নাম ভৈরবী কন্যা জমাতিয়া৷ এব্যাপারে বীরগঞ্জ থানায় মামলা গৃহীত হয়েছে৷ অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তারের সংবাদ নেই৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top