News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারদন্ড
Image

স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারদন্ড

court hammerনিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৭ জুন৷৷ স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহি দাশপাল৷ শুক্রবার আদালত গৌতম দাস(৩১)কে তার স্ত্রী সেবিকা দাসকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছে৷ পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করেছে৷ অনাদায়ে এক বছর কারাবাসের রায় দিয়েছে৷
ঘটনার বিবরণে প্রকাশ, সাব্রুমের মনুবাজার থানাধীন দক্ষিণ ভুরাতলি এলাকায় ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি গৌতম দাস তার স্ত্রী সেবিকা দাসের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়৷ অগ্ণিদগ্দ অবস্থায় সেবিকা দাসকে কলাছড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন৷ পাশাপাশি চিকিৎসক শৈলেন্দ্র ত্রিপুরা কলাছড়া ফাঁড়িতে ঘটনাটি জানান৷ তাতে পুলিশ একটি সুয়েমুটো মামলা নেয়৷ এদিকে, জিবিতে চিকিৎসাধীন সেবিকা দাস ২০১৫ সালের ১৫ মার্চ মৃত্যুর কোলে ঢলে পড়েন৷
এই ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে ভারতীয় দন্ডবিধি ৩০৭ এবং ৩২৬ ধারায় মামলা নথিভুক্ত করেছিল৷ পরবর্তী সময়ে ভারতীয় দন্ডবিধি ৩০২ ধারাও যুক্ত করা হয়৷ এরই মধ্যে পুলিশ অভিযুক্ত স্বামী গৌতম দাসকে গ্রেপ্তার করে৷ তদন্তক্রমে তৎকালীন মনুবাজার থানার এসআই হারাধন বোস ২০১৫ সালের ৩১ মে আদালতে চার্জশিট জমা দেন৷ এরপর সাব্রুম এসডিজেএম আদালতে মামলাটির শুনানি শুরু হয়৷ এসডিজেএম আদালতে শুনানি শেষে মামলাটি দক্ষিণ ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়৷ শুক্রবার এই মামলায় আদালত রায় ঘোষণা করে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top