News Flash

  • Home
  • Uncategorized
  • মদের আসরে যুবককে হত্যা, গ্রেপ্তার দু’জন
Image

মদের আসরে যুবককে হত্যা, গ্রেপ্তার দু’জন

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ দক্ষিণ জেলার বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র পাড়ায় মদের আসরে খুনের ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ৷ তারা হল যমজ ভাই অনিচাং মগ ও পুইচাং মগ৷ জানা যায় তিনজন মিলে মদের আসরে বসেছিল৷ আসর চলাকালে তাদের মধ্যে প্রচন্ড বাক বিতন্ডা হয়৷ এরই জের ধরে মদের বোতল ভেঙ্গে দুই যমজ ভাই শুভ কুমার ত্রিপুরার গায়ে আঘাত করে৷ ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়৷ এদিকে আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, শেষ রক্ষা করা যায়নি৷
গত ১৫ জুন দক্ষিণ জেলার বিলোনিয়ার রতনপুরের ঈশ্বরচন্দ্র পাড়ায় মদের আসরে জখম হয়েছিল শুভ কুমার ত্রিপুরা৷ তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে বিলোনিয়া এবং বিলোনিয়া থেকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ এব্যাপারে বিলোনিয়া থানায় মামলা গৃহীত হয়৷ এই মামলায় অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ৷ আটক দুজনকেই আদালতে সোর্পদ করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top