News Flash

  • Home
  • Uncategorized
  • নিরপরাধ বৃদ্ধকে পিটিয়ে রক্তাক্ত করল বিএসএফ, উত্তপ্ত সোনামুড়া
Image

নিরপরাধ বৃদ্ধকে পিটিয়ে রক্তাক্ত করল বিএসএফ, উত্তপ্ত সোনামুড়া

BSF TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ আন্তর্জাতিক সীমান্তে অপরাধ প্রবণতা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ সীমান্ত এলাকায় কিছু স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ হয়নি৷ সেইসব সীমান্ত দিয়ে অবাধে বিভিন্ন সামগ্রী পাচার হচ্ছে৷ শুধু নিত্য পণ্যই নয়৷ নেশা সামগ্রী পাচারের প্রবণতা ক্রমাগত বাড়ছে৷ বিএসএফ পাচারকারীদের বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা নিতে সক্ষম না হলেও মাঝে মধ্যে নিজেদের অস্তিত্বের জানান দিতে গিয়ে পাচারকারী সন্দেহে নিরীহ মানুষদেরও মারধর ও হয়রানি করে চলেছে৷ তাতে সাধারণ মানুষের মধ্যে সীমান্ত রক্ষী বাহিনীর কাজকর্ম নিয়ে ক্ষোভ বাড়ছে৷ বিশেষ করে সোনামুড়া সীমান্তে অপরাধের ঘটনা সবচেয়ে বেশী৷ নিরীহ এক গ্রামবাসীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷
সোনামুড়ার উত্তর নেহাল চন্দ্র নগরে পাচারকারী সন্দেহে এক নিরীহ বৃদ্ধ গ্রামবাসীকে পিটিয়ে গুরুতরভাবে জখম করেছে সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফের জওয়ানরা৷ আহত গ্রামবাসী মুকলেস মিয়াকে সোনামুুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সোনামুড়া থানা এলাকার উত্তর নেহালচন্দ্র নগরে বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ সীমান্তে টহলরত বিএসএফের জওয়ানরা পাচারকারী সন্দেহে এক নিরীহ বৃদ্ধকে পিটিয়ে গুরুতরভাবে জখম করেছে৷ বৃদ্ধের চিৎকারে স্থানীয় লোকজনরা ছুটে আসেন৷ তাকে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বিএসএফের ভূমিকায় সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ বিএসএফের বিরুদ্ধে আক্রান্তকারী পরিবারের তরফে থানায় মামলা দায়ের করা হয়েছে৷ অবশ্য পুলিশ এখনো পর্যন্ত এব্যাপারে কঠোর কোন ব্যবস্থা গ্রহণ করেনি৷ পুলিশের ভূমিকা ঘিরে ক্ষোভে ফঁুসছেন এলাকাবাসী৷
সীমান্ত গ্রামগুলিতে প্রায়ই বিএসএফের জওয়ানরা পাচারকারীদের বিরুদ্ধে কঠোর কোন ব্যবস্থা গ্রহণ করতে না পেরে সাধারণ গ্রামবাসীদের উপর হামলা হুজ্জুতি চালাচ্ছে৷ তাতে সীমান্ত এলাকায় বসবাসকারী বিএসএফের জওয়ানরা রীতিমত ক্ষুব্ধ৷ বিএসএফের এই ধরনের নির্যাতন বন্ধের দাবী উঠেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top