News Flash

  • Home
  • Uncategorized
  • রেল শ্রমিকদের দেড় লক্ষাধিক টাকা আত্মসাৎ করল প্রতারক
Image

রেল শ্রমিকদের দেড় লক্ষাধিক টাকা আত্মসাৎ করল প্রতারক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৫ জুন৷৷ রেল শ্রমিকদের টাকা আত্মসাৎ করে চড়িলামের ভাড়াটিয়া তপন মহন্ত দাস নামে এক

তপন মহন্ত দাস৷ ছবি নিজস্ব৷
তপন মহন্ত দাস৷ ছবি নিজস্ব৷

প্রতারক৷ তপন মহন্ত দাস দীর্ঘ ২৫দিন যাবৎ ৬৫ জন শ্রমিকদের দৈনিক হাজিরার টাকা প্রায় ১ লক্ষ ৯০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল চড়িলাম বাজারে৷ শ্রমিকরা দূরদূরান্ত থেকে আগত, তারা আজ বিকেলবেলা তার বাড়ি ঘেরাও করে৷ কিন্তু ঠক প্রতারক বাড়ি থেকে লুকিয়ে গা ঢাকা দেয়৷ শ্রমিক তার সন্দান না পেয়ে শেষ পর্যন্ত সিপিএম পার্টি অফিসে এসে তাদের দুঃখের কথা গাঁও প্রধানের কাছে বলেন৷ শ্রমিকরা বিভিন্ন প্রান্ত থেকে এসে চেছরিমাই ও বালুয়াছড়ি এলাকায় তপনবাবুর অধীনে কাজ করছেন৷ তপনবাবু রেল দপ্তর থেকে টাকা তুলে টাকাগুলি কি করেছেন এনিয়ে প্রশ্ণ উঠছে৷ এই ৬৫ জন শ্রমিকরে সর্দার রইস্যাবাড়ির স্বর্ণজয় ত্রিপুরার অধীনে কাজ করে৷ এখন প্রায় তিনদিন একবেলা খেয়ে কাজ করেছেন৷ এই শ্রমিকগুলি বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ শ্রমিকদের ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়৷ এই শ্রমিকরা তপনবাবুর ভাড়া বাড়ি ঘেরাও করে শেষ পর্যন্ত স্থানীয় এলাকাবাসীর চেষ্টায় তাকে ধরে আনতে সক্ষম হয়৷ এলাকায় ঠগ ও প্রতারক হিসেবে তার যথেষ্ট পরিচয় পাওয়া যায়৷ রেল মন্ত্রকের দপ্তর থেকে তিনি টাকা ঠিকই তুলে নিয়েছেন৷ কিন্তু শ্রমিকদের প্রাপ্য মজুরি দেননি৷ শ্রমিকদের টাকা দিয়ে জাঙ্গালিয়ায় বাড়ির জায়গা কিনেছেন বলে অভিযোগ উঠেছে৷ তপনবাবুর এই আচরণের জন্য ক্ষুব্ধ এলাকাবাসী ও শ্রমিক মহল৷ তপনবাবু বালুয়াছড়ি এলাকার ক্ষুদ্রব্যবসায়ী সুনীল দেবনাতের দোকান থেকে শ্রমিকদের খাওয়া দাওয়ায় খরচ বাবদ প্রায় ১৫ হাজার টাকা দেয়নি এমতাবস্থায় দোকান মালিকও তাদের খরচ দেওয়া বন্ধ করে দেয়৷ এই ৬৫ জন শ্রমিক শেষ পর্যন্ত সংঘবদ্ধভাবে উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সব রকম প্রতারণার খবর দিলে তপনবাবুকে চড়িলাম বাজারে ধরে এনে জিজ্ঞাসাবাদ করে শ্রমিকদের টাকা মিটিয়ে দেওয়ার জন্য৷ শ্রমিকদের টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ায় চিন্তা করছে বলে চড়িলাম এলাকাবাসীর বিষয়টি মানিয়ে নিতে পারছেন না৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top