News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারী প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে মুঙ্গিয়াকামী পঞ্চায়েতে তালা দিয়ে বিক্ষোভ
Image

সরকারী প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে মুঙ্গিয়াকামী পঞ্চায়েতে তালা দিয়ে বিক্ষোভ

BJP LOCK PANCHAYET OFFICEনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ জুন৷৷ রাজ্যের একাংশ ব্লক স্তর থেকে পঞ্চায়েত স্তরে দূনীতি ঝাঁকিয়ে বসেছে৷ প্রতিনিয়ত কোন না কোন ভাবে দূনীতি প্রকাশ পেয়ে থাকলেও প্রশাসনিকভাবে নেই কোন হেলদোল৷ তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী ব্লকের আঠারমুড়া এডিসি ভিলেজের বিলাধন পাড়া সহ ব্লকের বিভিন্ন ভিলেজের শৌচাগার বন্টনে প্রশাসনিকভাবে তদন্তের দাবীতে দীর্ঘ তিন ঘন্টা যাবৎ পঞ্চায়েতে তালা ঝুলালো বিজেপি খোয়াই জেলা কমিটি৷ পরে তেলিয়ামুড়া মহকুমা শাসক ও মুঙ্গিয়াকামী ব্লকের বিডিওর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে৷
মুঙ্গিয়াকামী ব্লকের জনজাতিদের জন্যে বরাদ্দকৃত সুযোগ সুবিধা স্বাভাবিকভাবে পৌচ্ছায়৷ যার ফলে ওই এলাকার বসবাসকারী গিরিবাসী স্বাস্থ্য শিক্ষা সহ মৌলিক অধিকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে৷ উল্লেখ বিগত কয়েকমাস পূর্বে ১৮ মুড়া এডিসি ভিলেজের বিলাধন পাড়াতে ছয়টি পরিবারের জন্যে বিজ্ঞান সম্মত শৌচাগার বরাদ্দ৷ প্রত্যেকটি পরিবারকে পঞ্চায়েত থেকে একটি বড় সহ দুই বস্তা সিমেন্টও প্রদান করা হয়৷ বিগত কয়েক দিন পূর্বে বেনিফিসারীরা জানতে পারে যে তাদের বরাদ্দকৃত শৌচাগার নির্মাণের অর্থ পঞ্চায়েত সচিব মুঙ্গিয়াকামী গ্রামীণ ব্যাংঙ্কের শাখা থেকে নাকি তুলে নেয়৷ পঞ্চায়েত সচিব সঞ্জিব দেববর্মার কাছে এই ব্যাপারে জানতে গেলে নাকি বেনি ফিসারীদের তাড়িয়ে দেয়৷ সোমবার পঞ্চায়েত সচিব সঞ্জীব দেববর্মা নামে শৌচাগারের অর্থ প্রদানের ব্যাপারে জালিয়াতির অভিযোগ এনে বিজেপি সোচ্চার হয়৷ এদিন বিজেপি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক বিকাশ দেববর্মার নেতৃত্বে ৪৩ মাইল এলাকায় বিক্ষোভ মিছিল বের করে৷ পরে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা ১৮ মুড়া পঞ্চায়েতের সামনে এসে পঞ্চায়েতের কার্য্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন৷ পঞ্চায়েতের কার্য্যালয়ে থাকা পঞ্চায়েত সচিব সঞ্জিব দেববর্মা সহ পঞ্চায়েতের নির্বাচিত সদস্যারা ও তালা বন্দি হয়ে পরে৷ এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মুঙ্গিয়াকামী থানার ওসি অজয় দেববর্মা৷ বিক্ষোভকারী সাথে কথা বলার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি৷ পরে তেলিয়ামুড়া মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য্য এবং মুঙ্গিয়াকামী ব্লকের বিডিও এল ডালং ঘটনাস্থলে পৌচ্ছায়৷ বিক্ষুব্ধকারী প্রশাসনিক স্তরে সুস্থ তদন্তের আশ্বাস দিলে তালা খোলে দেয়৷ এদিকে খোয়াই জেলা কমিটি সাধারণ সম্পাদক বিকাশ দেববর্মা বলেন, তাদের আন্দোলন সম্পূর্ণ হয়েছে৷ বিডিও এল ডার্লং তাদের আশ্বাস দিয়েছেন শৌচাগার ঘোটালা কান্ডের সুষ্ঠ তদন্ত হবে৷ এছাড়া বিক্ষুব্ধকারীদের দাবী মুঙ্গিয়াকামী ব্লকের ১৮ মুড়া এডিসি ভিলেজ ছাড়াও আরো বিভিন্ন ভিলেজে শৌচাগার বন্টন করা হয়েছে৷ সেগুলিও খতিয়ে দেখার আবেদন রাখেন৷
এদিকে যদিও ১৮ মুড়া এডিসি ভিলেজের পঞ্চায়েত সচিব সঞ্জিব দেববর্মা পুরো ঘটনা অস্বীকার করেন৷ তিনি বলে এব্যাপারে তিনি জানেন না৷ বেনি ফিসারীরা নিজেরাই র্যাংঙ্কেই থেকে টাকা তোলে নিয়েছেন৷
এদিকে মুঙ্গিয়াকামী ব্লকের বিডিও এল ডালং জানান বিজেপি দলের পক্ষ থেকে একটা অভিযোগ পত্র ওনার কাছে প্রদান করা হয়েছে৷ তিনি শৌচাগার ও ৪৩ মাইল থেকে বিলাধন পর্যন্ত রাস্তা সংস্কার ওনার এক্তিয়ারের মধ্যে রয়েছে৷ শৌচাগারে নির্মানের ব্যাপারে যে অভিযোগ উঠছে সে বিষয়টি খতিয়ে দেখবেন৷
মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য্য ও ব্লকের বিডিও এল ডার্লং এর আশ্বাস পেয়ে তালা খোলে দেয় বিক্ষোভ কারীরা৷ এখন দেখার বিষয় মুঙ্গিয়াকামী ব্লক প্রশাসন শৌচাগার ঘোটালার কোল কিনারা করতে কতটুকু সময় নেন৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top