News Flash

  • Home
  • Uncategorized
  • ধান চাষে দেড় বছরে সাফল্যের মুখ দেখবে রাজ্য, দুশ্চিন্তায় চাষীরা
Image

ধান চাষে দেড় বছরে সাফল্যের মুখ দেখবে রাজ্য, দুশ্চিন্তায় চাষীরা

Paddyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ আগামী বছর দেড়েকের মধ্যে ধান উৎপাদন রাজ্যে উদ্বৃত্ত হয়ে যাবে৷ তখন এই ধান নিয়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন সেই বিষয়ে রাজ্য সরকার এখনও কোন কিছু ভাবনা চিন্তার মধ্যে আনেনি৷ কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা জানিয়েছেন, বর্তমানে রাজ্যে ৭৬ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হচ্ছে৷ আগামী ২০১৮ সালের মধ্যে ৮৫ লক্ষ মেট্রিক টন ধান প্রতিবছর উৎপাদন হবে৷ তাতে চাহিদার তুলনায় সামান্য পরিমাণ চাল উদ্বৃত্ত হবে৷ এখন প্রশ্ণ উঠেছে রাজ্যে ধান উৎপাদনে সয়ংভর হয়েও চাষীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন৷ কারণ, কৃষিমন্ত্রী জানিয়েছেন এফসিআই রাজ্যে উৎপাদিত ধান কিনবে না বলে জানিয়ে দিয়েছে৷ তাদের যুক্তি রাজ্যে ধান ভাঙানোর জন্য প্রয়োজনীয় পরিকাঠামোসম্পন্ন মিল নেই৷ ফলে এই ধান ক্রয় করে বহিঃরাজ্যে পাঠিয়ে ধান ভাঙ্গিয়ে চাল করে নিয়ে আনারা বিষয়টি যথেষ্ট ব্যয়বহুল৷ এজন্যই এফসিআই রাজ্যে উৎপাদিত ধান ক্রয় করতে উৎসাহ দেখাচ্ছে না৷ রাজ্য সরকার অবশ্য বারবার এফসিআইকে অনুরোধ জানাচ্ছে গণবন্টন ব্যবস্থায় যে চাল সরবরাহ করা হয় তাতে যেন রাজ্যে উৎপাদিত ধান ব্যবহার করা হয়৷ তাতে রাজ্যের চাষীরা উপকৃত হবেন৷ এরই সাথে গণবন্টন ব্যবস্থায় চাল আমদানীর ক্ষেত্রে যে পরিবহণ ব্যয় বহন করতে হয় রাজ্য সরকারকে তা থেকে কিছুটা নিস্তার মিলতে পারে৷ কৃষিমন্ত্রী জানিয়েছেন, ধান ভাঙ্গানোর জন্য অত্যাধুনিক মিল ইতিমধ্যে বেসরকারী উদ্যোগে দুটি গড়ে উঠেছে৷ সরকার দুটি ধান ভাঙ্গানোর মিল গড়ে তুলছে৷ একটি গোমতী জেলায়, অন্যটি ফটিকরায়ে৷ কিন্তু, সরকারী এবং বেসরকারী মিলিয়ে চারটি দিয়ে রাজ্যে উৎপাদিত সমস্ত ধান ভাঙ্গানো সম্ভব নয়, যা এফসিআইয়ের জন্য পর্যাপ্ত নয়৷
সোমবার মহাকরণে কৃষিমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, রাজ্যে ধান উৎপাদন উদ্বৃত্ত হলে কৃষকরা দারুন ক্ষতিগ্রস্ত হলে তখন দেখা যাবে এই বিষয়ে কী ব্যবস্থা নেওয়া যায়৷ তাতে আরও একটি বিষয় স্পষ্ট হয়ে গেল রাজ্য সরকার সরকারী কোষাগার থেকে অর্থ ব্যয় করে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবে না৷ ফলে আগামী দিনে রাজ্য চালে সয়ংভর হয়ে উঠলেও কৃষকদের যে তেমন কোন লাভ হচ্ছেনা তারই আভাস মিলল৷
কৃষিমন্ত্রী আরও জানিয়েছেন, চলতি বছরে ৮০ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এজন্য কৃষকদের পর্যাপ্ত সমস্ত কৃষি সামগ্রী প্রদান করা হচ্ছে৷ পাশাপাশি সেচের ব্যবস্থাও সুনিশ্চিত করা হয়ছে প্রশাসনের তরফে৷ আর যেহেতু ক্রমাগত বৃষ্টি হচ্ছে তাতে আমন ধান চাষাবাদে তেমন কোন সমস্যায় পড়তে হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top