News Flash

  • Home
  • Uncategorized
  • এনএসইউআই সভাপতি সহ ৩৩ জন তৃণমূলে
Image

এনএসইউআই সভাপতি সহ ৩৩ জন তৃণমূলে

NSUIনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ কংগ্রেস এবং কংগ্রেসের শাখা সংগঠনগুলির মধ্যে ভাঙন অব্যাহত রয়েছে৷ অবশেষে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইয়ে বড়সড় ভাঙন দেখা দিয়েছে৷ এনএসইউআইয়ের প্রদেশ সভাপতি বাপি দাস সহ ৩৩ জন এনএসইউআই নেতা কর্মী সোমবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷ এছাড়া এসএফআই এমবিবি কলেজ ইউনিটের সদস্য মামুন মিয়ার নেতৃত্বে ছয় জন এসএফআই সমর্থক একই সঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে৷ সোমবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে  তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ এবিষয়ে বিস্তারিত তথ্য জানান৷ নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে তৃণমূল কংগ্রেসে বরণ করেন তৃণমূল কংগ্রেস নেতা দুলাল দাস, নিতাই চৌধুরী, ভিকি প্রসাদ, সুশান্ত চৌধুরী প্রমুখ৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top