নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ সোনামুড়ার রবীন্দ্রনগরে পথ দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ অপর এক যুবক গুরুতরভাবে আহত হয়েছে৷ দুর্ঘটনায় মৃত যুবকের নাম জাহাঙ্গীর হুসেন৷ আহতের নাম রাজীব মিয়া৷ জানা যায়, তারা নতুনবাজার থেকে একটি বাইকে করে সোনামুড়ার দিকে আসছিল৷ বিকেল চারটে নাগাদ দ্রুতগামী বাইকটি রবীন্দ্রনগর ইট ভাট্টা সংলগ্ণ এলাকায় এসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে৷ বাইক চালক জাহাঙ্গীর হুসেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷ দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি স্থানীয় পুলিশ এবং সোনামুড়ার ফায়ারসার্ভিসকে জানান৷ খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে আসেন৷ আহতদের উদ্ধার করে প্রথমে সোনামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কর্তব্যরত চিকিৎসকরা জাহাঙ্গীর হুসেনকে মৃত বলে ঘোষণা করেন৷ আহত রাজীব মিয়ার জিবি হাসপাতালে চিকিৎসা চলেছে৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷
যান সন্ত্রাসের বলি এক বাইক আরোহী গুরুতর অপরজন
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















