News Flash

  • Home
  • Uncategorized
  • পরকীয়া প্রেমের জেরে ফাঁসিতে আত্মঘাতী বিবাহিত প্রেমিক
Image

পরকীয়া প্রেমের জেরে ফাঁসিতে আত্মঘাতী বিবাহিত প্রেমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ পরকীয়া প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ফাঁসিতে আত্মহত্যা করলেন বিবাহিত প্রেমিক কৃষ্ণ৷ শোকগ্রস্ত নিহতের পরিবার৷ বাড়িতে বিবাহিত স্ত্রী বর্তমান৷ এরপরও পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছিলেন রাজধানীর
suicideজয়নগরের বাসিন্দা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী কৃষ্ণ দে৷ অসহায় স্ত্রীও তা মেনে নিতে বাধ্য হয়েছিলেন৷ কিন্তু এই পরকীয়া প্রেমে প্রত্যাখাত হয়ে ফাঁসিতে আত্মহত্যাা করলেন এই ৪৫ বছর বয়সী বিবাহিত প্রেমিক৷ রবিবার ভোরে নিজ ঘরে স্ত্রীই প্রথম তাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান৷ খবর দেওয়া হয় পুলিশে৷ আর বটতলা ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়৷ আর পরকীয়া প্রেমে প্রত্যাখাত হয়েই এই কৃষ্ণ দে ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে জানালেন নিহতের স্ত্রী৷ পরকীয়া প্রেমের নায়ক কৃষ্ণর এই করণ পরিণতিতে এলাকায় নানা গুঞ্জনের পাশাপাশি রয়েছে শোকের আবহাওয়া৷ ক্ষোভে ভেক্ষে পড়েছেন নিহতের স্ত্রী৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top