নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ পশ্চিমবঙ্গে কংগ্রেস -সিপিএম আঁতাতের ফলে ত্রিপুরায় দল ভাঙা গড়া অব্যাহত রয়েছে৷ কংগ্রেস দলে ধবস নামতে শুরু করেছে৷ উত্তর কচুছড়ায় কংগ্রেসের প্রাক্তন প্রধান সহ ১৫০ জন ভোটার বিজেপিতে
যোগদান করেছেন৷বিজেপির রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে ধরে দলে বরণ করে নেন৷ কচুছড়া থানাধীন উত্তর কচুছড়ায় কংগ্রেস দল ছেড়ে ১৫০ জন ভোটার বিজেপিতে যোগদান করেছেন৷ কংগ্রেসের প্রাক্তন প্রধান দীপালি দাসের নেতৃত্বে তারা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন৷ শনিবার উত্তর কচুছড়ায় বিজেপির এক সভায় তারা আনুষ্ঠানিকভাবে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করেন৷ দীর্ঘ বাম শাসনে প্রধান বিরোধী দলের ভূমিকায় হতাশাগ্রস্ত হয়েই তারা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন বলে জানান৷ বিজেপির রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন৷ সুবল বাবু বলেন, শুধু উত্তর কচুছড়াতেই নয়, গোটা রাজ্যেই বিজেপি দলে যোগদান অব্যাহত রয়েছে৷ দলীয় নেতারা বিভিন্ন এলাকায় এগিয়ে দলকে সমৃদ্ধ করার চেষ্টা করছেন৷
এদিকে, আমবাসা বাজারে বিজেপির এক মিছিলও অনুষ্ঠিত হয়৷ মিছিলটি আমবাসার বিভিন্ন পথ পরিক্রমা করে৷
কচুছড়ায় ১৫০ জন কংগ্রেস ছেড়ে যোগ দিলেন বিজেপিতে
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















