News Flash

  • Home
  • Uncategorized
  • পাঞ্জাবের সীমান্তে বিএসএফ-এর গুলিতে হত দুই পাক মাদক পাচারকারী জঙ্গি
Image

পাঞ্জাবের সীমান্তে বিএসএফ-এর গুলিতে হত দুই পাক মাদক পাচারকারী জঙ্গি

ফাজ়িলকা (পঞ্জাব), ১২ জুন (হি.স.) : বিএসএফ-এর গুলিতে মৃত্যু হল পাকিস্তানের দুই মাদক পাচারকারী জঙ্গির। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের ভারত-পাক সীমান্তের ফাজিলকা এলাকায় ৷ ফাজ়িলকা এলাকায় মাদক পাচারের চেষ্টা চালাচ্ছিল তারা। তাদের সেই প্রচেষ্টাকে বানচাল করতে গুলি চালায় বিএসএফ। মৃত্যু হয় দু’জনের। মৃত দুই জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র ও ১০ কেজি মাদক৷ আহত অবস্থায় একজনকে আটক করতে পেরেছে বিএসএফ।
সরকারি সূত্রে জানা গেছে, এদিন ভোররাতে সোহানা বর্ডার পোস্টের অধীনে আন্তর্জাতিক সীমানা এলাকায় সন্দেহজনকভাবে কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখে বিএসএফ৷মুহূর্তেই তাদের আত্মসমর্পণের নির্দেশ দেন জওয়ানেরা৷ কিন্তু, সেই নির্দেশ অমান্য করতেই বিএসএফ জঙ্গিদের লক্ষ্য করে গুলি ছোড়ে৷ বিএসএফের গুলিতে ঝাঁঝরা হয়ে হয়ে যায় দুই জঙ্গির দেহ৷ পরে দেহ দুটি উদ্ধার করতে গিয়ে ১৫টি মাদকের প্যাকেট ও অস্ত্র উদ্ধার করে বিএসএফ৷ তাতে হেরোইন রাখা আছে বলেই মনে করা হচ্ছে। এ ছাড়া বাজেয়াপ্ত করা হয়েছে অস্ত্রশস্ত্র ও গোলা বারুদ। আহত অবস্থায় একজনকে আটক করতে পেরেছে বিএসএফ। সেখানে তল্লাশি অভিযান জারি রাখা হয়

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top