News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডার হত্যার তথ্য গোপন, সোমবার শাস্তির খাড়া দুই বন আধিকারিকের ওপর
Image

গন্ডার হত্যার তথ্য গোপন, সোমবার শাস্তির খাড়া দুই বন আধিকারিকের ওপর

কাজিরঙা (অসম), ১২ জুন, (হি.স.) : কাজিরঙায় মন্ত্রীর উপস্থিতিতে সংঘটিত গন্ডার হত্যা সম্পর্কীয় তথ্য প্রথমে গোপন এবং পরে স্বীকার করতে বাধ্য হওয়ার অপরাধে দুয়েকজন বন কর্তার ওপর শাস্তির খাড়া আসতে পারে। এই তথ্য জানিয়েছেন নবনির্বাচিত খোদ বনমন্ত্রী প্রমিলারানি ব্রহ্ম। বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগে সোমবার তাঁদের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এখানে উল্লেখ করা যেতে পারে গত ৭ জুন কাজিরঙায় মন্ত্রীর অবস্থানকালে এখানকার অগরাতলি বনাঞ্চলে একটি মহিলা গন্ডার নিধন করে তার খড়গ কেটে নিয়ে পালিয়েছিল চোরাশিকারিরা। সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচারিত হলে এবং বিষয়টি তাঁর কানে গেলে গোটা ঘটনার তথ্য গোপন করে একে উড়ো সংবাদ বলে নস্যাৎ করে মন্ত্রীকে বিপথে পরিচালিত করেছিলেন জনা দুয়েক বন আধিকারিক। পরে ঘটনার সত্যতা প্রকাশ হলে গোটা রাজ্যের কাছে লজ্জানত হতে হয় প্রমিলারানিকে। কেবল তা-ই নয়, ঘটনাস্থলের উদ্দেশে তিনি রওয়ানা হলে মন্ত্রীকে পথভ্রষ্ট করে কৌশলে অন্য জায়গা ঘুরিয়ে নিয়ে আসা হয়। এতে চূড়ান্ত অপমান বোধ করেন মন্ত্রী ব্রহ্ম।
পরবর্তীতে ওই বন এই আধিকারিকদের হেয়ালিপনা, কর্তব্যে গফিলতির ব্যাপারে তদন্তের নির্দেশ দেন মন্ত্রী প্রমিলারানি। ওই তদন্তের ওপর ভিত্তি করেই আগামীকাল সোমবার কাজিরঙায় বনবিভাগের অধিকর্তা এম আলি, আগরাতলির ফরেস্ট রেঞ্জ অফিসার সেলিম আহমেদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে খবর। বনমন্ত্রী বলেন, বিগত দিনে নিয়োজিত বন বিভাগের একশো শতাংশ আধিকারিক-কর্মচারী কর্তব্যে গাফিলতি করেন। এমতাবস্থায় তাঁরা নিজেদের সংশোধিত না-করলে ‘কী করে কাজ করব’ বলে অসহায় প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। তাই বনকর্মীদের মধ্যে কর্ম সংস্কার ফিরিয়ে আনতে গেলে কঠোর অবস্থান নিতে হবে সরকারকে, বলেন মন্ত্রী প্রমিলারানি ব্রহ্ম।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top