News Flash

  • Home
  • Uncategorized
  • গাড়ি পার্কিং নিয়ে তুলকালাম কান্ড, ট্রাফিক পুলিশকে পেটাল চালক
Image

গাড়ি পার্কিং নিয়ে তুলকালাম কান্ড, ট্রাফিক পুলিশকে পেটাল চালক

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন ৷৷ ভিআইপি রোডের পাশে ব্যস্ততম সময়ে গাড়িপার্কিং করতে আপত্তি জানানোয় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কনস্টেবলকে মারধর করায় গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তার নাম রূপক মোদক৷
ট্রাফিক রুলস অমান্য করে ভিআইপি রুটের পাশে আস্তাবল ব্রিজ সংলগ্ণ এলাকায় গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে তুলকালাম কান্ড সংগঠিত হয়েছে৷ রূপক মোদক নামে এক মারুতি গাড়ি চালক সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ আস্তাবল ব্রিজ সংলগ্ণ ভিআইপি রুটের পাশে গাড়ি পার্কিং করে৷ কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল গাড়িটি সেখানে রাখতে আপত্তি জানায়৷ চালক রূপক মোদক জানায়, গাড়িটি সরকারি অফিসের৷ অফিসার ৫ মিনিটের মধ্যেই চলে আসবেন৷ আসলেই গাড়ি নিয়ে চলে যাবেন৷ বারবার বলা সত্ত্বেও গাড়িটি না সরানোর ট্রাফিক পুলিশ কনস্টেবল প্রসেনজিৎ দেব গাড়িটির ছবি তুলে নেন৷ তাতেই বিপত্তি৷ ছবিটি ডিলেইট করতে বলে গাড়ির চালক৷ ছবি ডিলেট না করায় ট্রাফিক পুলিশ কনস্টেবলকে গালে চড় বসিয়ে দেয়৷ সঙ্গে সঙ্গে ট্রাফিক কনস্টেবল বিষয়টি অফিসারকে জানায়৷ গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে৷ গাড়িটিও আটক করা হয়েছে৷ ট্রাফিক পুলিশ কনস্টেবলকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top