নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন ৷৷ ভিআইপি রোডের পাশে ব্যস্ততম সময়ে গাড়িপার্কিং করতে আপত্তি জানানোয় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কনস্টেবলকে মারধর করায় গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তার নাম রূপক মোদক৷
ট্রাফিক রুলস অমান্য করে ভিআইপি রুটের পাশে আস্তাবল ব্রিজ সংলগ্ণ এলাকায় গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে তুলকালাম কান্ড সংগঠিত হয়েছে৷ রূপক মোদক নামে এক মারুতি গাড়ি চালক সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ আস্তাবল ব্রিজ সংলগ্ণ ভিআইপি রুটের পাশে গাড়ি পার্কিং করে৷ কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল গাড়িটি সেখানে রাখতে আপত্তি জানায়৷ চালক রূপক মোদক জানায়, গাড়িটি সরকারি অফিসের৷ অফিসার ৫ মিনিটের মধ্যেই চলে আসবেন৷ আসলেই গাড়ি নিয়ে চলে যাবেন৷ বারবার বলা সত্ত্বেও গাড়িটি না সরানোর ট্রাফিক পুলিশ কনস্টেবল প্রসেনজিৎ দেব গাড়িটির ছবি তুলে নেন৷ তাতেই বিপত্তি৷ ছবিটি ডিলেইট করতে বলে গাড়ির চালক৷ ছবি ডিলেট না করায় ট্রাফিক পুলিশ কনস্টেবলকে গালে চড় বসিয়ে দেয়৷ সঙ্গে সঙ্গে ট্রাফিক কনস্টেবল বিষয়টি অফিসারকে জানায়৷ গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে৷ গাড়িটিও আটক করা হয়েছে৷ ট্রাফিক পুলিশ কনস্টেবলকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷
গাড়ি পার্কিং নিয়ে তুলকালাম কান্ড, ট্রাফিক পুলিশকে পেটাল চালক
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















