মুম্বই, ৭ জুন (হি.স.) : উড়তা পঞ্জাব থেকে পঞ্জাব শব্দটি বাদ দেওয়ার কথা বলেছে সেন্সর বোর্ড| তবে পঞ্জাব শব্দটি বাদ দিয়ে ছবির টাইটেল অপরিবর্তিত রাখা যাবে বলেও জানিয়েছে তারা| সেই প্রসঙ্গেই মন্তব্য করলেন অনুরাগ কাশ্যপ|
নিজের কথা জানাতে গিয়ে অনুরাগ উত্তর কোরিয়ার রেফারেন্স টেনেছেন| বলছেন, অভিনেতা ও পরিচালকদের তাঁদের কথা বলতে দেওয়া হচ্ছে না| শিল্পীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলেও জানান তিনি| এ নিয়ে একটি টুইট করেছেন তিনি, সঙ্গে অনুরাগ এও বলেছেন, তাঁর এই লড়াইকে যেন কোনও রাজনৈতিক দলের রং দেওয়া না হয়| এটি তাঁর অধিকারের সঙ্গে সেন্সশিপের লড়াই | তবে শুধু পঞ্জাব শব্দটি বাদ দেওয়া নয়| ছবিতি ৮৯টি কাটের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড, তারও প্রতিবাদ হচ্ছে টুইটারে|-
সেন্সর বোর্ডের বিরুদ্ধে টুইটারে তীব্র প্রতিবাদ অনুরাগ কাশ্যপের
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















