ওয়াশিংটন, ৭ (হি.স.) : আমেরিকায় প্রয়াত মহাকাশচারী কল্পনা চাওলার স্মৃতিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখা করলেন তাঁর পরিবারের সঙ্গেও। কল্পনা চাওলার স্বামী জিন পিয়ের হ্যারিসন একগুচ্ছ বই উপহার দিয়েছেন মোদীকে। যারমধ্যে রয়েছে নিজের লেখা স্ত্রীর জীবনীও। সেখানে স্পেস শাটল কলম্বিয়া মেমোরিয়ালে নাসা আধিকারিকদের সঙ্গে কথা বলেন মোদি। উপস্থিত ছিলেন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়মাস ও তাঁর বাবা। সুনীতা জানান, তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন মোদী। এছাড়া মার্কিন প্রতিরক্ষা সচিব আশটন কার্টারের সঙ্গেও দীর্ঘ সময় কাটান তিনি। উপস্থিত ছিলেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় দূত অরুণ কে সিংহ, বিদেশ সচিব এস জয়শঙ্কর ও ভারতে নিযুক্ত মার্কিন দূত রিচার্ড বর্মা।-
আমেরিকায় প্রয়াত মহাকাশচারী কল্পনা চাওলার স্মৃতিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















