News Flash

  • Home
  • Uncategorized
  • বিহার পরীক্ষায় অনিয়ম ঃ এফআইআর দায়ের ৪ পড়ুয়ার বিরুদ্ধে
Image

বিহার পরীক্ষায় অনিয়ম ঃ এফআইআর দায়ের ৪ পড়ুয়ার বিরুদ্ধে

পাটনা, ৭ জুন (হি.স.): বিহার স্কুল পরীক্ষা বোর্ড (বিএসইবি)-এর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় নম্বরের মূল্যায়নে অনিয়মের প্রেক্ষিতে এফআইআর দায়ের করা হল বিষুণ রায় কলেজের ডিরেক্টর ও চার পড়ুয়ার বিরুদ্ধে| যে চারজন পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে তারা হল, সৌরভ শ্রেষ্ঠ, রাহুল কুমার, রুবি রাই এবং শালিনী|
বিহারের উচ্চ মাধ্যমিকে মেধা তালিকার শীর্ষে থাকা দুই পড়ুয়া রুবি রাই ও সৌরভ শ্রেষ্ঠর যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় শুরু হয় বিতর্ক| বৈশালীর ভগবানপুরে আরজেডি নেতা বাচ্চাপ্রসাদের বিষুণ রায় কলেজের পড়ুয়ারা কোন পথে বারবার মেধা তালিকার শীর্ষে পেঁৗছে যাচ্ছে প্রশ্ন ওঠে তা নিয়েও| পরে ওই কলেজের অনুমোদন সাময়িক ভাবে সাসপেন্ড করে বিহার বিদ্যালয় শিক্ষা সমিতি| শুরু হয় তদন্ত| ওই পরীক্ষার্থীদের ফের পরীক্ষা দেওয়ার জন্য ডেকেছিল বোর্ড| আশ্চর্য্যজনকভাবে সেখানে সাধারণ মানের প্রশ্নেরও উত্তর দিতে পারেননি তারা|
মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবিষয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী অশোক চৌধুরী ও প্রিন্সিপাল সেক্রেটারি (শিক্ষা) ডি এস গ্যাংওয়ার এবং বিএসইবি-র চেয়ারম্যান লালকেশর প্রসাদ সিংয়ের সঙ্গে| তদন্তের জন্য গঠিত হয়েছে ৪ সদস্যের একটি কমিটি| শিক্ষামন্ত্রী জানিয়েছেন, অপরাধীদের বিরুদ্ধে যতদ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে| মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও জানিয়েছেন, পুলিশ তদন্ত শুরু করেছে| দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে|

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top