News Flash

Image

দল ভাঙ্গার রাজনীতি

দরকষাকষির খেলা এমন দূর্দান্ত হইবে তাহা হয়তো কেহ ভাবিতে পারেন নাই৷ বিশেষ করিয়া রাজনীতির সঙ্গে যুক্ত মানুষের এই যুদ্ধ তেমন দেখিবার অভিজ্ঞতা নাই৷ ইহা যুদ্ধই তো৷ আইন বাঁচাইয়া অর্থাৎ বিধায়ক পদ রক্ষা করিয়া দলত্যাগের এই যুদ্ধের প্রস্তুতি অনেক আগেই শুরু হইয়াছিল৷ কিন্তু তাহার তেজী পরিস্থিতি দেখা দেয় তৃণমূল সাংসদ মুকুল রায়ের ঝটিতি আগরতলা সফরের মধ্য দিয়া৷ তিনি কংগ্রেস বিধায়কদের সঙ্গে কথা বলিয়াছেন৷ আইন বাঁচাইয়া দলত্যাগ এবং নতুন দলে যোগদানের congressলক্ষ্যে এমন দৌঁড়ঝাপের ঘটনা ত্রিপুরায় সম্ভবত নজীর বিহীন৷ প্রকাশিত সংবাদে জানা গিয়াছে, ত্রিপুরায় আঠার সালের নির্বাচনে ক্ষমতা দখলের লক্ষ্যে তৃণমূল নেত্রী ত্রিপুরার ময়দান কাঁপাইবেন৷ এই লক্ষ্যেই ত্রিপুরার কংগ্রেস বিধায়কদের সংখ্যাগরিষ্ট অংশকে টানিয়া ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের শক্তিবৃদ্ধি করার জোর উদ্যোগ নেওয়া হইবে৷ যদি এই উদ্যোগ সফল হয় তাহা হইলে আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন দল যথেষ্ট চাপের মুখে পড়িবে সন্দেহ নাই৷ একথা খুব বেশী স্পষ্ট যে, রাজ্যে বিজেপির শক্তিবৃদ্ধিও হইতেছে৷ তৃণমূল কংগ্রেস ও বিজেপি কোনও মতেই সিপিএম বা বামেদের সঙ্গে কোনও রকম আপোষ বা সমঝোতা করিবে না৷ কংগ্রেস হাইকমান্ডকে ব্যবহার করিয়া অতীতে সিপিএমের লাভের অংক ঘরে তুলিবার ঘটনা আর গোপন থাকে নাই৷ এই মুখ্য কারণ দেখাইয়া বিরোধী দলের নেতার পদ ছাড়িয়াছেন সুদীপ রায় বর্মন৷ কংগ্রেসের আরও বহু পদাধিকারীরা স্ব স্ব পদ হইতে পদত্যাগ করিয়াছেন৷ ইহাতে তৃণমূল কংগ্রেসের এরাজ্যে উজ্জীবিত হইবার সম্ভাবনা বাড়িয়াছে৷ আর এই ঘটনায় ত্রিপুরায় বাম বিরোধী দুই শক্তি তৃণমূল ও বিজেপির সামনে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়াছে৷
ত্রিপুরায় এতদিন শক্তিশালী বিরোধী দল ছিল না৷ কংগ্রেস ভাঙ্গিয়া ছত্রখান হইবার পর ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের জাগিয়া উঠিবার পালা নজরে পড়িয়াছে৷ প্রশ্ণ উঠিয়াছে, এমন কোন্ মহিমা প্রচারের কারণে তৃণমূল কংগ্রেস কতখানি জাগিয়া উঠিতে পারিবে? নেতারা এখনই ক্ষমতার স্বপ্ণে মশগুল৷ কংগ্রেসের বিধায়কদের অধিকাংশই কোনও না কোনও শর্তারোপের মাধ্যমেই নাকি তৃণমূলে পা রাখিতে চলিয়াছেন৷ ত্রিপুরার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের এই যাত্রারম্ভ নতুন পথ দেখাইতে পারিবে? এই বিশ্বাসই ত্রিপুরার তৃণমূল কর্মীদের নতুন পথে উদ্দিপনার জয়যাত্রার সূচনার পথ উন্মুক্ত হইতে পারে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top