News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাকৃতিক বিপর্য্যয় মোকাবিলায় রাজ্যের সতর্কতা নিয়ে প্রশ্ণ উঠল কর্মশালায়
Image

প্রাকৃতিক বিপর্য্যয় মোকাবিলায় রাজ্যের সতর্কতা নিয়ে প্রশ্ণ উঠল কর্মশালায়

DISESTERনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ আবহাওয়ার পূর্বাভাষ অনুযায়ী জনগণকে সচেতন করে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতির হাত থেকে মানুষকে বাঁচাতে হবে৷ মনুষ্য সৃষ্ট বিপর্যয় মোকাবেলা সম্ভব৷ কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা মানুষের হাতে থাকে না৷ ফলে, আবহাওয়ার পূর্বাভাষ অনুযায়ী সর্তকতা অবলম্বন করে জনগণকে সচেতন করা হলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব৷ বুধবার প্রজ্ঞাভবনে বিপর্যয় মোকাবেলা শীর্ষক সেমিনারে মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যে রাজ্যপ্রশাসন আবহাওয়ার পূর্বাভাষ মেনে কতটা সচেতন সেই নিয়ে এক নতুন প্রশ্ণ দেখা দিয়েছে৷ এই সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যসচিব যশপাল সিং স্পষ্টভাবে বলেন, সম্প্রতি ঘূর্ণিঝড়ে রাজ্যের চারিদিকে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে অনেক অফিসারদের কাছে সেই তথ্য সঠিকভাবে ছিল না৷ ফলে, আদৌ আবহাওয়া পূর্বাভাষ সম্পর্কে রাজ্য প্রশাসন কতটা ওয়াকিবহাল থাকেন এই প্রশ্ণই আজ মুখ্য হয়ে দাঁড়িয়েছে৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ভূমিকম্প বাদে অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের আগাম সংবাদ আবহাওয়া দপ্তর থেকে সহজেই জোগাড় করা সম্ভব৷ সেই মোতাবেক রাজ্য প্রশাসন আবহাওয়ার পূর্বাভাষের ভিত্তিতে আগাম প্রস্তুতি নিয়ে রাখলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব৷ অবশ্য সেক্ষেত্রে আবহাওয়া বিভাগের সাথে রাজ্য প্রশাসনের যোগসূত্র আরো বাড়াতে হবে বলেই মনে করা হচ্ছে৷
বুধবার ‘‘বিপর্যয়ের ঝঁুকি মোকাবিলার জন্য সেনডাই কাঠামো ২০১৫-৩০’’ শীর্ষক একদিনের রাজ্য ভিত্তিক আলোচনাচক্র প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত হয়৷ সেনডাই জাপানের একটি শহর৷ এখানে গত বছরের ১৪-১৮ মার্চ ভারত সহ ১৮৭ টি দেশের প্রতিনিধিদের নিয়ে বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলার জন্য সেনডাই কাঠামো ২০১৫-২০৩০ প্রস্তাব গৃহীত হয়৷ উদ্দেশ্য প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি বিপর্যয়ের হাত থেকে আগামী ১৫ বছরে অর্থনৈতিক, সাংসৃকতিক, প্রাকৃতিক এবং পরিবেশগত সম্পত্তি সহ জীবন ও জীবিকার ক্ষয়ক্ষতির হ্রাস করা৷ আজকের এই আলোচনাচক্রে বি এস এফ, সি আর পি এফ, টি এস আর, আর্টিলারী, অগ্ণি নির্বাপক সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ ছাড়াও স্বেচ্ছাসেবকগণ ও ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির প্রতিনিধিগণ অংশ নেন৷ আলোচনাচক্রে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, কেবল পুলিশ, বি এস এফ, সি আর পি এফ-এর দিকে চেয়ে থাকলে চলবে না৷ মানুষের কর্তব্য হল বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো৷ এজন্য বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা, যুবক ও যুবতীদের আরো সহমর্মী হতে হবে৷ তিনি বলেন, বিপর্যয় দু’ ধরনের৷ প্রাকৃতিক বিপর্যয় ও মনুষ্যসৃষ্ট৷ মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের মধ্যে রয়েছে – খুন, সন্ত্রাস, অপহরণ, অগ্ণি সংযোগ প্রভৃতি৷ মানুষের সাহায্য নিয়ে এই বিপর্যয় প্রশমন করা যায়৷ মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের মাধ্যমে পরিস্থিতিকে যেমন উত্তপ্ত করে তোলা হয় তেমনি গোষ্ঠীদ্বন্ধ, মারামারি ও মানুষে মানুষে ভুল বুঝাবুঝির পথ তৈরী করা হয়৷ অর্থাৎ সব মিলিয়ে সামাজিক দিক দিয়ে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি করা হয়৷ তিনি বলেন, একসময় সন্ত্রাসবাদীরা এরাজ্যে যে অস্থির পরিস্থিতির সৃষ্টি করেছিল ধীরে ধীরে তাদের বুঝিয়ে, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল, তাদের আত্মীয়স্বজনদের সাহায্য নিয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে৷ এই ধারা অব্যাহত রাখতে হবে৷ তবে কিছু দুর্বৃত্ত অগ্ণিসংযোগ ও আইন শৃঙ্খলা অবনমনে যে সমস্যা সৃষ্টি করে সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে৷ পথ দুর্ঘটনা রোধে যান চালকদের যান চালনার নীতি আইন আরো কঠোর ভাবে মানতে হবে৷ তিনি বলেন, প্রাকৃতিক বিপর্যয় আমাদের হাতের বাইরে রয়েছে৷ এগুলির ক্ষেত্রে ক্ষতির বহর কমাতে পারে আবহওয়ার পূূর্বাভাষ ও জনসচেতনতা৷ চাই সতর্কীকরণ৷ তবে ভীতির কারণ যাতে তৈরী না হয়৷ পৃথিবীর বিভিন্ন দেশে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেছে তার থেকেও আমাদের জ্ঞান অর্জন করতে হবে৷ বিপন্নদের পাশে সুকল কলেজের ছাত্র-ছাত্রী, যুবক যুবতীদের দাঁড়াতে হবে৷ তবে সরকারী হোক বা বেসরকারী হোক ঘর নির্মাণে ভূমিকম্পের নীতি নির্দেশিকা মানতে হবে৷ আমরা ইন্দিরা আবাসন যোজনার গৃহে গত ১০ বছর যাবৎ এই নীতি নির্দেশিকা মানার চেষ্টা করছি৷
সম্মানিত অতিথির ভাষণে রাজস্বমন্ত্রী বাদল চৌধুরী বলেন, আমাদের রাজ্য ভূমিকম্প প্রবণ পঞ্চম জোনে রয়েছে৷ বিপর্যয় মোকাবিলার গুরুত্ব বুঝে পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এন ডি আর এফ-এর ৪০ সদস্য বিশিষ্ট একটি দল গকুল নগরে রয়েছে৷ আমরা এই ফোর্সকে একটি ব্যাটেলিয়ান হিসাবে গড়ে তুলতে কেন্দ্রীয় সরকারের কাছে দাবী জানিয়েছি৷ জায়গায় সংস্থান করা হয়েছে৷ তিনি বলেন, টি এস আর-এর প্রতিটি ব্যাটেলিয়ানে ১০ জন করে জওয়ানকে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ প্রতি মাসের তৃতীয় শনিবার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এই প্রশিক্ষণ দেওয়া হয়৷ তিনি বিপর্যয় মোকাবিলার যন্ত্রপাতি ক্রয়ের জন্য ভারত সরকারের কাছে আরো অধিক অর্থ বরাদ্দের দাবী জানিয়েছেন৷ সম্মানিত অতিথির ভাষণে আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা বলেন, ত্রিপুরা ভূমিকম্প প্রবণ এলাকা৷ ৭৬ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে গড়া আগরতলায় ৫ লক্ষের অধিক মানুষ বাস করেন৷ আমরা বিল্ডিং রুলস মেনে বিল্ডিং গড়ার অনুমোদন দেই৷ আগরতলা পুর নিগমে একটি ডিজেস্টার ম্যানেজমেন্ট সেল খোলা হয়েছে৷ বিশেষ অতিথির ভাষণে মুখ্য সচিব যশপাল সিং বলেন, এটা এক গুরুত্বপূর্ণ আলোচনাচক্র৷ গত ১০০ বছরের ত্রিপুরার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ত্রিপুরা বন্যা, ভূমিকম্প ও ঘুণিঝড় প্রবণ রাজ্য৷ বিপর্যয় ঘটার আগে মূল কাজ হল আগাম পূর্বাভাষ ও সতর্কতা৷ এজন্য চাই নিশ্ছিদ্র সংযোগ৷ বিপর্যয় মোকাবিলায় আমরা সুপ্রীম কোর্টের গাইড লাইন ও গ্লোবাল গাইড লাইন মেনে চলার চেষ্টা করছি৷ স্বাগত ভাষণ দেন রাজস্ব সচিব পুনীত আগরওয়াল৷ উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের প্রধান সচিব ড জি এস জি আয়েঙ্গার, নগরউন্নয়ন দপ্তরের প্রধান সচিব এস, কে রাকেশ, অগ্ণি নির্বাপক দপ্তরের অধিকর্তা জয়দীপ নায়েক, পশ্চিম জেলার জেলাশাসক ডাঃ মিলিন্দ রামটেকে, এ জি জি এস এস চতুবের্দী ও মহকুমা শাসকগণ৷ আলোচনাচক্রে মুখ্যমন্ত্রী স্টেট ডিজেষ্টার ম্যানেজমেন্ট প্ল্যান নামক একটি বইয়ের আবরণ উন্মোচন করেন৷ টেকনিক্যাল সেশনে এ বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান উপস্থাপন করেন ইউ এন ডি পি-র ন্যাশনাল কো-অর্ডিনেটর অরুণ সহদেও৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top