News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের সামনেই দিনমজুরকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা , গ্রেপ্তার নেই, উত্তেজনা খোয়াইয়ে
Image

পুলিশের সামনেই দিনমজুরকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা , গ্রেপ্তার নেই, উত্তেজনা খোয়াইয়ে

Dead Khowaiনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১ জুন৷৷ খোয়াইতে এক দরিদ্র দিনমজুর পুলিশের সামনেই পিটিয়ে হত্যা করল এক ব্যবসায়ী এবং কতিপয় গাড়ি শ্রমিক৷ নিহত শ্রমিকের হত্যাকারীরা নিকুঞ্জকে হত্যা করার পাশাপাশি তার স্ত্রীর গর্ভের সন্তানকে করল পিতৃহারা এবং নিকুঞ্জ এর বিধবা মা হারাল চোখ৷ এই নির্মম হত্যাকান্ডটি যখন চলছিল তখন খোয়াই থানার বড়বাবু হুক্কায় তামাক খেয়ে একজন সাব ইন্সপেক্টর রণজিৎ দেববর্মা এবং একজন সহকারী সাব ইন্সপেক্টর রবীন্দ্র দাসকে ঐ হত্যাকান্ডটি উপভোগ করার জন্য পুরাতন বাজার বাস সেন্ডিকেটে পাঠান৷ নিকুঞ্জকে চার শ্রমিক সহ এক গাড়ির মালিক মিলে যখন মাটিতে ফেলে পেটাচ্ছিল তখন ঐ পুলিশ অফিসাররা সহ আরো তিন পুলিশ কর্মী এক পান দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ হত্যা উপভোগ করছিলেন৷ সাব ইন্সপেক্টর রণজিৎ দেববর্মা ও রবীন্দ্র দাস এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে গাড়িতে ফেলে নিয়ে আসে হাসপাতালে৷ হাসপাতালে এসে নিকুঞ্জ শেষ সময়ে সাব ইন্সপেক্টর রণজিৎ দেববর্মাকে পাঁচজনের নাম দেয়৷ যারা তাকে মেরেছে৷ এরপরই নিকুঞ্জকে পাঠানো হয় জিবি হাসপাতালে৷ মঙ্গলবার রাত সাড়ে নটায়৷ কিন্তু নিকুঞ্জ সে রাত থেকেই উন্নত চিকিৎসায়ও সারা দেয়নি৷ বুধবার সকালে মারা যায় সে৷ দুপুরে তার মৃতদেহ লালছড়া বাড়িতে নিয়ে এলে তার পরিবার সহ পাড়া প্রতিবেশীরা কান্নায় ভেঙ্গে পড়ে৷
খোয়াই শহরে এভাবে পুলিশের সামনে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করার পরও খোয়াই থানার পুলিশ স্বউদ্যোগে মামলা নেয়নি৷ থানার বড়বাবু নারায়ণ চক্রবর্তী বলছেন নিকুঞ্জকে হত্যা করা হয়েছে না সে মদ্যপান করে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছে তাই তিনি জানেন না৷ থানার গেইটের সামনে হত্যাকান্ড ঘটলেও দলদাস ওসি বলছেন তিনি কিছু জানেন না৷ নিকুঞ্জকে জিবি পাঠানোর পূর্বে সাব ইন্সপেক্টর রণজিৎ দেববর্মাকে কে মেরেছে জানতে চাইলে নিকুঞ্জ পাঁচটি নাম বলে যায়৷ এই হত্যাকান্ডে জনৈক ব্যবসায়ী ও গাড়ি শ্রমিকদের নাম উঠে আসায় খোয়াই থানার ওসি বলছেন নিকুঞ্জ পুলিশকে কোন নাম জানায়নি৷ অথচ রণজিৎবাবু স্বয়ং খোয়াই থানাতেই সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে পাঁচটি নাম এর সত্যতা স্বীকার করেন৷ নিকুঞ্জকে পিটিয়ে হত্যা করার ঘটনায় মৃতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে৷ নিকুঞ্জের মৃতদেহ লালছড়া বাড়িতে আনা হলে তার বড় ভাই নৃপেন্দ্র বর্মণ জানান এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত গাড়ির মালিকের নাম সুধীর দাশগুপ্ত৷ মঙ্গলবার রাতে রক্তাক্ত অবস্থায় নিকুঞ্জকে হাসপাতালে আনার পর নিকুঞ্জ তার বড় ভাইকে জানায় এলাকার সুধীর দাশগুপ্ত সহ আরো চারজন মিলে তাকে মেরে জখম করে৷ নিকুঞ্জের ভাই জানায় তার স্ত্রী পাঁচমাসের গর্ভবতী৷ বর্তমানে তার স্ত্রী আগরতলা যোগেন্দ্রনগর বাপের বাড়িতে ছিল৷ এদিকে তাদের বিধবা মা হেমলতা বর্মণকে হাঁপানিয়া ভর্তি করা হয় চোখের অপারেশন করার জন্য৷ গতকালই তার ভাই মায়ের সঙ্গে ছিল৷ অপারেশন শেষে সে তার স্ত্রীকে নিয়ে বাড়িতে আসার কথা৷ তার স্ত্রী না আসায় সে রাগে কিছু মদ্যপান করে রাধানগর থেকে একটি বাসে উঠে৷ মদের নেশায় সে বাসের ড্রাইভার সহ অন্যান্য শ্রমিকদের গালাগাল করে৷ গাড়িটি প্রায় আটটায় লালছড়া এলাকায় পৌঁছলে সে নামতে চায় বাড়িতে যাওয়ার জন্য৷ কিন্তু গাড়ির শ্রমিকরা তাকে জোর করে নিয়ে যায় পুরাতন বাজার বাসস্ট্যান্ডের সামনে৷ তারপরই তাকে নামিয়ে শুরু করে ধোলাই৷ এভাবে প্রকাশ্যে একটি জীবন্ত মানুষকে হত্যা করা হলেও তার হত্যাকারীদের আড়াল করতে পুলিশ যে নগ্ণ খেলায় মেতেছে তাতে পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জাগছে সাধারণ মানুষের মধ্যে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top