News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে দুই মাসের খাদ্য মজুত রয়েছে জানালেন খাদ্যমন্ত্রী
Image

রাজ্যে দুই মাসের খাদ্য মজুত রয়েছে জানালেন খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ আসাম-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশার কথা স্বীকার করে খাদ্য মন্ত্রী ভানুলাল

ফাইল ছবি৷
ফাইল ছবি৷

সাহা জানিয়েছেন, আপাতত রাজ্যে দুইমাসের খাদ্য সামগ্রী মজুত রয়েছে৷ সম্প্রতি জিরানিয়ায় এক রেক চাল এসেছে৷ তাতে মোট চালের পরিমাণ ৩৮০০ মেট্রিক টন৷ এদিকে, পেট্রো পণ্যেরও তেমন সংকট না হলেও প্রয়োজনের নিরিখে ঘাটতি রয়েছে৷ জাতীয় সড়ক বেহাল হয়ে পড়ায় সড়ক পথে স্বাভাবিকভাবে পেট্রোল, ডিজেল, কেরোসিন আসছে না৷ রান্নার গ্যাসেরও একই অবস্থা৷ পর্যাপ্ত হারে বুলেট না আসার কারণে একমাসের বেকলক দেখা দিয়েছে৷ গত দুইমাস রান্নার গ্যাসের সরবরাহ ভাল ছিল৷ কিন্তু বর্ষার কারণে জাতীয় সড়ক বেহাল হয়ে পড়ায় রান্নার গ্যাসের কিছুটা সমস্যা দেখা দিয়েছে৷
এদিন, তিনি জানিয়েছেন, রাজ্য সরকার বাংলাদেশের উপর দিয়ে পেট্রো পণ্য আমদানির প্রস্তাব রেখেছিল৷ কিন্তু সুরক্ষার প্রশ্ণে পেট্রো পণ্য বাংলাদেশ দিয়ে আমদানি করা সম্ভব হচ্ছে না৷ সড়ক পথে বাংলাদেশ দিয়ে পেট্রো পণ্য আমদানি করা যেত কিন্তু নদীপথ ব্যবহার করে যেহেতু পেট্রো পণ্য আনতে হবে সে ক্ষেত্রে সুরক্ষার বিষয়ে সমস্যা রয়েছে৷ ফলে, পেট্রো পণ্যের চাহিদা মেটাতে বাংলাদেশকে ব্যবহার করে আমদানি করা আপাতত সম্ভব হচ্ছে না৷ এজন্য, ধর্মনগরের ডিপোতে মজুত বাড়ানোর জন্য আইওসিকে বলা হয়েছে৷ এদিকে, বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন৷ তবে, বিষয়টি যেহেতু বিদেশমন্ত্রকের এক্তিয়ার ভুক্ত সেক্ষেত্রে বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়ানোর জন্য কেন্দ্রের দিকে তাকিয়ে থাকতে হবে রাজ্য সরকারকে৷
এদিকে, এদিন মন্ত্রিসভার বৈঠকে শ্রমদপ্তরে গ্রুপ ডি পদে কুড়ি জন নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top