News Flash

  • Home
  • Uncategorized
  • মারা যাওয়ার অভিনয় করে ধর্ষকের হাত থেকে বাঁচল ছোট্ট মেয়ে, গ্রেফতার অভিযুক্ত
Image

মারা যাওয়ার অভিনয় করে ধর্ষকের হাত থেকে বাঁচল ছোট্ট মেয়ে, গ্রেফতার অভিযুক্ত

rape cartonনয়াদিল্লি, ১ জুন (হি.স.): মারা যাওয়ার অভিনয় করে ধর্ষকের হাত থেকে বেঁচে ফিরল ৮ বছরের ছোট্ট মেয়ে| কিছুদিন আগে এমনই ঘটনা ঘটেছে দিল্লিতে| অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ| বাড়ি ফিরে এলেও আতঙ্ক ছোট্ট মেয়েটিকে এতটাই গ্রাস করেছিল যে, ঘটনাটি কাউকে জানায়নি সে| পরে রক্তাক্ত বিছানা আর পেটে অসহ্য যন্ত্রণা হতে দেখে বাবা-মা তাকে জিজ্ঞাসা করে জানতে পারেন পুরো ঘটনাটি|
কিছুদিন আগে ভরদুপুরে বাড়ির বাইরে একটি ছোট বিছানায় ঘুমোচ্ছিল ছোট্ট মেয়েটি| ঘুম যখন ভাঙে তখন নিজেকে অচেনা জায়গায়, অচেনা মুখের মাঝে আবিষ্কার করে| এর পরই তার উপর শুরু হয় পাশবিক নির‌্যাতন| মারধর এবং ধর্ষণ করা হয় তাকে| ছোট্ট সেই শরীরের সমস্ত বল প্রয়োগ করেও কোনও লাভ হয়নি| উপায় না দেখে অবশেষে মারা যাওয়ার অভিনয় করতে শুরু করে| ধর্ষক কয়েক বার তাকে নাড়াচাড়াও করে| কিন্তু তাতেও কোনও সাড়া পাওয়া যায়নি মেয়েটির| ধর্ষক তার থেকে একটু দূরে যেতেই প্রাণপন ছুট লাগায় সে| ধাওয়া করে ধর্ষকও| তবে পাথরে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ায় আর নাগালে পায়নি তাকে| মেয়েটি এখন দিল্লির একটি হাসপাতালে চিকিত্সাধীন| তার বাবা জানিয়েছেন, অনেকটাই সুস্থ আছে সে| এলাকার সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা গিয়েছে অভিযুক্তকে| সে পাশের পাড়ার বাসিন্দা|

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top