News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় সড়কের বেহাল অবস্থা,মারাত্মক সমস্যায় ত্রিপুরাবাসী
Image

জাতীয় সড়কের বেহাল অবস্থা,মারাত্মক সমস্যায় ত্রিপুরাবাসী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৯ মে৷৷ আসাম আগরতলা ৬নং জাতীয় সড়কের বেহাল অবস্থা৷ অসম ত্রিপুরা সীমান্ত চুরাইবাড়ি থেকে অসমের বরাকর করিমগঞ্জ জেলার লোহারপোয়া পর্যন্ত ১০ কিমি, রাস্তা কৃষি জমির রূপ ধারণ করেছে৷ হঠাৎ কেউ দেখলে বুঝতেই পারবেন না আসাম আগরতলা জাতীয় সড়ক না কৃষি জমি৷ ভারতবর্ষের অন্য কোন প্রান্তে জাতীয় সড়কের এমন করুণ অবস্থা আর আছে কিনা তাও সন্দেহের৷ কয়েক বছর থেকে ৬নং জাতীয় সড়কের ১০ কিমি, রাস্তা জরাজীর্ণতায় ধুকছে৷ কিন্তু তৎকালীন অসমের গগৈ সরকার বরাবর ঐ ১০ কিমি, রাস্তা সংস্কারের জন্য কোন উদ্যোগ গ্রহণ 11078261_305893326251122_6537606064087457545_nকরেনি৷ তার ফলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা লরি চালকও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ বর্ষা মৌসুম শুরু হতেই আসাম-আগরতলা জাতীয় সড়কটি বন্ধ হয়ে পড়ে৷ ফলে রাজ্য তীব্র খাদ্য সংকট ও জ্বালানী সংকট দেখা দিয়েছে৷ অপরদিকে টানা বৃষ্টিপাতের ফলে আসাম আগরতলার বিকল্প জাতীয় সড়কটিও জলের নিচে৷ তাই যান চলাচল ব্যাহত হয়ে পড়েছে৷ অন্যদিকে রাজ্যে রেল পরিষেবা বন্ধ থাকাতে গোটা ত্রিপুরা রাজ্যের জনগন তীব্র সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন৷ অনেক রোগী চিকিৎসার অভাবে মারাও যাচ্ছেন৷ স্বর্ণ যুগের ত্রিপুরাতে স্বাস্থ্য পরিষেবা ভাল না থাকার কারণে বহি,রাজ্য অসমই ছিল ত্রিপুরাবাসীর চিকিৎসার একমাত্র ভরসা৷ বর্তমান রাস্তার জরাজীর্ণতার কারণে যান চলাচল বন্ধ থাকায় রাজ্যের অনেক রোগী চিকিৎসার অভাবে প্রাণ হারাচ্ছে৷ অপরদিকে রাজ্য সরকার ও ত্রিপুরার লাইফ লাইন বন্ধ হওয়ার পরও কোন ধরনের সংস্কারের উদ্যোগ গ্রহণ করছেনা৷ রাজ্য সরকারের এমন উদাসীনতার জন্য গোটাবাসীর মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে৷ যে কোন সময় ক্ষোভের বর্হিঃপ্রকাশ ঘটতে পারে রাজ্যবাসীর মধ্যে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top