News Flash

  • Home
  • Uncategorized
  • গঙ্গানগর ও মুঙ্গিয়াকামীতে ম্যালেরিয়ার থাবা , বাড়ছে মৃতের সংখ্যা, ওঝার দ্বারস্থ আক্রান্তরা
Image

গঙ্গানগর ও মুঙ্গিয়াকামীতে ম্যালেরিয়ার থাবা , বাড়ছে মৃতের সংখ্যা, ওঝার দ্বারস্থ আক্রান্তরা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, আমবাসা, ২৮ মে৷৷ মারণব্যাধি ম্যালেরিয়া সহ বিভিন্ন জলবাহিত রোগে আবারও সংবাদ শিরোনামে মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত বিলাইহাম রিয়াংপাড়া সহ গোটা আঠারমুড়া পাহাড়৷ এবারও কোনো ব্যতিক্রম নেই৷ ম্যালেরিয়ার রোগ জীবাণুর থাবা বসাল আঠারমুড়া পাহাড়ের বিভিন্ন জনপদগুলিতে৷ ম্যালেরিয়া জ্বরের প্রতাপ শুরু হলেও জেলা স্বাস্থ্য প্রশাসনে কোনো খবর নেই৷ এই মারণব্যাধিতে আক্রান্ত হয়ে কোনো উপজাতির মৃত্যু হলে জেলা স্বাস্থ্য প্রশাসনের নিদ্রাভঙ্গ হয়৷ তখন প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য শিবিরের প্রতিযোগিতা শুরু হয়ে যায় উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে৷ সে যাই হোক না কেন গোটা আঠারমুড়া পাহাড়ের উপজাতি অধ্যুষিত জনপদগুলি মারণব্যাধি ম্যালেরিয়া জ্বরের কড়াল গ্রাসে জর্জরিত৷ এতে স্থানীয় উপজাতিরা দিশাহীন হয়ে পড়ছে৷ তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত আঠারমুড়া পাহাড়ের vlcsnap-2016-05-28-14h04m42s229উপজাতি জনপদগুলিতে মারণব্যাধি ম্যালেরিয়া জ্বরের তীব্র দাপট চললেও স্বাস্থ্য প্রশাসনে খবর নেই৷ দীর্ঘদিন দরে এলাকাগুলিতে নেই কোনো স্বাস্থ্য শিবির৷ ফলে স্থানীয় উপজাতিদের মধ্যে ত্রাহি ত্রাহি অবস্থা চলছে৷
আঠারমুড়া এডিসি ভিলেজের এক নাবালিকা সহ আরো দুই উপজাতি মারণ ব্যাধি ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত৷ তারা বিশ্বলক্ষ্মী দেববর্মা(৫০), উষারাণী দেববর্মা(১১), সুকুমার দেববর্মা(৩৫) ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন৷
এদিকে, এক ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত উপজাতি যুবক জানায় এলাকায় দীর্ঘদিন ধরে স্বাস্থ্য শিবির বন্ধ৷ অভিযোগ স্থানীয় মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থাকলেও না থাকার মতো৷ এই স্বাস্থ্য কেন্দ্রে তিন জন চিকিৎসক থাকলেও তারা প্রতিদিন স্বাস্থ্য কেন্দ্রে যান না বলে অভিযোগ৷ তবে এমন অভিযোগ দীর্ঘদিনের৷ ফলে এলাকার মুমূর্ষ রোগীরা ওই মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা নিতে গিয়ে ফিরে আসতে হচ্ছে চিকিৎসক না থাকার কারণে৷ যার কারণে রোগব্যাধি থেকে নিস্তার পাওয়ার জন্য উপজাতিরা ওঝার সন্ধানে ছুটাছুটি করে৷
এলাকাবাসীরা জানায়, মারণব্যাধি ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হলে কয়লা গরম করে সেঁক দেয় রোগব্যাধি থেকে নিস্তার পাওয়ার জন্য৷
তবে অন্যদিকে মুঙ্গিয়াকামী ব্লকের অধীনে উত্তর গকুল নগর এডিসি ভিলেজের বিলাইহাম রিয়াং পাড়া ফের সংবাদ শিরোনামে চলে আসতে শুরু করেছে৷ এই উপজাতি অধ্যুষিত জনপদটিতে ফের জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে৷ ডায়েরিয়া রোগে আক্রান্ত হয়ে রতন জয় রিয়াং নামে এক শিশু তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন গত দুদিন ধরে৷ এই জলবাহিত রোগে আক্রান্ত হয়ে অনেক উপজাতি ঘরে বিনা চিকিৎসায় রয়েছে বলে খবর৷
এদিকে, এক রাজনৈতিক দলের নেতা জানান বর্তমানে আঠারমুড়া পাহাড়ের নোনাছড়া, কাঁকড়াছড়া, ৪৩ মাইল, ৪৮ মাইল, বিলাইহাম সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে ম্যালেরিয়া জ্বরের কড়াল গ্রাস চলছে৷ এদিকে, রাজ্য পিজিপি দপ্তরের উদ্যোগে এলাকায় নেই কোনো সচেতনাতমূলক শিবির৷ শিক্ষার আলো থেকে বঞ্চিত উপজাতিরা মূলত চেতনাহীন৷ শূকর থেকে শুরু করে বিভিন্ন গবাদি পশুরা যেখানে বসবাস করে সেখানেই তারা অসচেতনভাবে চলাচল করছে৷ এছাড়াও অপরিশোধিত জল হল মুখ্য কারণ৷ ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচেছ উপজাতিরা৷ধলাই জেলায় ম্যালেরিয়ার প্রকোপ চরম আকার ধারণ করেছে৷ গত ৮দিনে আমবাসা মহকুমার গঙ্গানগর ব্লক এলাকায় ৬ শিশুর মৃত্যু হয়েছে৷ আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে৷ পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে৷ ধলাই জেলায় ম্যালেরিয়ার প্রকোপ চরম আকার ধারণ করেছে৷ গত ৮দিনে আমবাসা মহকুমার গঙ্গানগর ব্লক এলাকায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে৷ মৃতরা হল চান্সমিলা রিয়াং, রাসমিতা রিয়াং, মুক্তাসিং রিয়াং, রেইলাবতি রিয়াং, প্রীতমজয় রিয়াং ও কার্যরাম রিয়াং৷ রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন৷ স্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করে ম্যালেরিয়া মোকাবেলায় মাঠে নামতে নির্দেশ দেওয়া হয়েছে৷ গঙ্গানগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক অরূপ বিশ্বাস জানান, গত ১৬ মে থেকে ২৩ মের মধ্যে ৬ শিশুর মৃত্যু হয়েছে৷ মৃতদের মধ্যে ৪ জনের বাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে৷
রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল গঙ্গানগর ও গন্ডাছড়া এলাকায় ম্যালেরিয়াপ্রবণ অঞ্চল পরিদর্শন করেছেন৷ ধলাই জেলার সিএমও মিলন কান্তি সাহা জানান, মনু ব্লক ও গন্ডাছড়া ব্লক এলাকায় দুটি শিশুর মৃত্যু হয়েছে৷ তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেছেন৷ চলতি মাসে ম্যালেরিয়ার প্রকোপ যে বৃদ্ধি পেয়েছে তা অবশ্য তিনি স্বীকার করেছেন৷ ধলাই জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, গত চার মাসে স্বাস্থ্য দপ্তর ধলাই জেলার ৩১ জনের রক্ত পরীক্ষা করে ৮১৬ জনের রক্তে ম্যালেরিয়ার জীবাণু পেয়েছে৷
গঙ্গানগর ব্লকের বিডিও জানান, ৭টি ভিলেজ কমিটির অধিকাংশ গ্রামে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রচুর৷ এলাকার পরিস্থিতি ভাল নয় বলে ব্লক আধিকারিক জানান৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top