News Flash

  • Home
  • Uncategorized
  • দুদিনব্যাপী অল ইন্ডিয়া ইয়ং রাইটার্স ফেস্টিভেল শুরু আগামীকাল
Image

দুদিনব্যাপী অল ইন্ডিয়া ইয়ং রাইটার্স ফেস্টিভেল শুরু আগামীকাল

Writers Festibleনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ দুদিনব্যাপী অল ইন্ডিয়া ইয়ং রাইটার্স ফেস্টিভেল আগামীকাল আগরতলায় শুরু হচ্ছে৷ সকাল এগারটায় শহীদ ভগৎ সিং  যুব আবাসে উদ্বোধন করবেন আসামের প্রখ্যাত লেখক নগেন  সইকিয়া৷ আজ বিকালে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান সাহিত্য  একাডেমির সম্পাদক কে এস রাও৷ তথ্য ও সংসৃকতি  দপ্তর এবং সাহিত্য একাডেমি যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করেছে৷ সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংসৃকতি দপ্তরের অধিকর্তা শান্তুনু  দেববর্মণ, বিশিষ্ট কবি চন্দ্রকান্ত মুড়াসিংও উপস্থিত ছিলেন৷  সাহিত্য একাডেমির সম্পাদক জানান, ত্রিপুরায় এই প্রথম যুব লেখকদের সম্মেলন হচ্ছে৷ সারা দেশ থেকে সংবিধান স্বীকৃত ২৪টি ভাষা সহ ২৭টি  ভাষার ৪০/৪৫ জন লেখক এই সম্মেলনে অংশ নেবেন৷ এর মধ্যে রাজ্যের বাংলা, ককবরক, মগ, চাকমা ভাষার লেখকরাও  অংশ নেবেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিশেষ সচিব সৌমিত্র বন্দ্যোপাধ্যায়৷ প্রারম্ভিক বক্তব্য রাখবেন রাজ্যের প্রয়াত লেখক ড ব্রজগোপাল রায়৷ লেখকদের এই সম্মেলনে সামিল হতে সবার প্রতি আহ্বান  জানিয়েছেন তথ্য ও সংসৃকতি দপ্তরের অধিকর্তা শান্তুনু দেববর্মণ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top