News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রী ও ৩ সন্তানকে ফেলে প্রতিবেশী কিশোরীকে বিয়ে, গ্রেপ্তার নাগর
Image

স্ত্রী ও ৩ সন্তানকে ফেলে প্রতিবেশী কিশোরীকে বিয়ে, গ্রেপ্তার নাগর

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ স্ত্রী ও তিন সন্তানকে ফেলে ১৫ বছরের কিশোরীকে নিয়ে পালানোর দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তার নাম সঞ্জীত দেববর্মা৷ বাড়ি উত্তর ঘিলাতলী গাঁওসভায়৷
কল্যাণপুর থানার পুলিশ এক কিশোরীকে ফুঁসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে বিয়ে করার দায়ে উত্তর ঘিলাতলী গাঁওসভার অধুনীয়া এলাকার তিন সন্তানের জনককে গ্রেপ্তার করেছে৷ তিন সন্তান ও স্ত্রীকে বাড়িতে ফেলে ১৫ বছর বয়সী প্রতিবেশী ওই কিশোরীকে নিয়ে পালিয়ে গিয়েছিল সঞ্জীত দেববর্মা নামে ওই ব্যক্তি৷ বৃহস্পতিবার কিশোরী স্ত্রীকে নিয়ে সে বাড়িতে আসে৷ তখনই স্থানীয় লোকজন ও কিশোরী কন্যাটির পরিবারের তরফ থেকে কল্যাণপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়৷ পুলিশ উত্তর ঘিলাতলীর অধুনিয়া এলাকার বাড়ি থেকে সঞ্জীত দেববর্মাকে গ্রেপ্তার করে৷ কিশোরী কন্যাটিকেও সেখান থেকে উদ্ধার করা হয়৷ এব্যাপারে কল্যাণপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷ অভিযুক্তকে আদালতে সোর্পদ করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তর ঘিলাতলী এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ উত্তর ঘিলাতলী গাঁওসভার অধুনিয়া এলাকা থেকে কিশোরী কন্যাকে তুলে নিয়ে বিয়ে করার ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকেও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top