News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে বাড়ছে নারী সংক্রান্ত অপরাধ, পুলিশ সুপারকে ডেপুটেশন সিপিএমের
Image

খোয়াইয়ে বাড়ছে নারী সংক্রান্ত অপরাধ, পুলিশ সুপারকে ডেপুটেশন সিপিএমের

CPIMনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৭ মে৷৷ সিপিএম মহকুমা কমিটির পক্ষে গভীর উদ্বেগ প্রকাশ করে খোয়াই শহর এবং শহরতলীর বিভিন্ন এলাকাগুলিতে মহিলাদের উপর অপরাধমূলক নানাবিধ ঘটনা ক্রমশ বৃদ্ধি পাওয়ার জন্য এবং গত দুই মাসে বেশ কয়েকটি ধর্ষণ,  শ্লীলতাহানি এবং বধূ নির্যাতনের মামলা খোয়াই মহকুমার থানাগুলিতে লিপিবদ্ধ হওয়ার কারণে এবং মহিলাদের ব্যবহার করে অসামাজিক কার্যকলাপের উর্দ্ধমুখী ঘটনা সহ অবিলম্বে মহিলা সংক্রান্ত যাবতীয় মামলায় দোষীদের গ্রেপ্তার ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে  প্রয়োজনীয় পুলিশি পদক্ষেপ গ্রহণ করার জন্য খোয়াই জেলা পুলিশ সুপার জয়ন্ত চক্রবর্তীর নিকট স্মারকলিপি প্রদান করল সিপিএম মহকুমা কমিটির ৬ সদস্যক এক প্রতিনিধি দল৷ এদিনকার ডেপুটেশন প্রদানকারী প্রতিনিধি দলে ছিলেন সিপিমে মহকুমা সম্পাদকমন্ডলীর সদস্যদ্বয় নির্মল বিশ্বাস ও বিদ্যুৎভট্টাচার্য, সিপিএম সুভাষপার্ক ও খোয়াই অঞ্চল সম্পাদক পলাশ ভৌমিক ও গৌতম পাল সহ অন্যান্যরা৷ এদিন সিপিএম নেতৃত্বরা জেলা পুলিশ সুপারের কাছে জোরালো দাবি জানান মহিলা সংক্রান্ত  অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য৷ ইদানিংকালে দু-দুটি মহিলা সংক্রান্ত মামলা খোয়াই থানায় লিপিবদ্ধ হয়েছে৷ একটি উত্তর সিঙ্গিছড়া গ্রামে অপরটি খোয়াই মরানদী এলাকায়৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top