News Flash

  • Home
  • Uncategorized
  • ছাদ থেকে পড়ে গুরুতর জখম এক নির্মাণ শ্রমিক
Image

ছাদ থেকে পড়ে গুরুতর জখম এক নির্মাণ শ্রমিক

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ নির্মাণ কাজ করার সময় ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন এক শ্রমিক৷ ঘটনা বৃহস্পতিবার বিকেলে আড়ালিয়ার নগেন্দ্র জমাতিয়ার বাড়িতে৷ তুষার সাহা নামে ঐ রাজমিস্ত্রী বর্তমানে জিবিতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷
নির্মাণ কাজ করার সময় ছাদের ওয়াল থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন এক শ্রমিক৷ ঘটনা বৃহস্পতিবার বিকেলে৷ ঘটনার বিবরণে জানা যায় আড়ালিয়ায় নগেন্দ্র জমাতিয়ার বাড়িতে বিল্ডিং এর নির্মাণ কাজ করতে গিয়ে ছাদের ওয়াল ভেঙে পড়ে যায় রাজমিস্ত্রী তুষার সাহা৷ ঘটনার সময় বাড়ির মালিক উপস্থিত ছিলেন না৷ নির্মাণ কাজে যুক্ত অন্যান্য শ্রমিকরাই তুষারকে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ পাশাপাশি খবর দেওয়া হয় তার নিকট আত্মীয়কে৷ খবর পেয়ে তার ভগ্ণীপতি জিবিতে এসে ডাক্তারের সাথে যোগাযোগ করলে ডাক্তারবাবু জানায় আহত শ্রমিক তুষারের অবস্থা সংকটজনক৷ আভ্যন্তরীণ আঘাত গুরুতর হওয়ায় ৯০ শতাংশ বাঁচার আশা নেই তুষারের৷ এদিকে, ঘটনার প্রত্যক্ষদর্শী অন্য এক শ্রমিক জানায়, উত্তর যোগেন্দ্রনগরের বাসিন্দা আহত শ্রমিক তুষার সাহার বাড়িতে বিকলাঙ্গ স্ত্রী ও ছোট একটি ছেলে রয়েছে৷ একমাত্র উপার্জনশীল তুষারের এই অবস্থায় আশঙ্কায় বাড়ির লোকজন সহ এলাকাবাসী৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top