News Flash

  • Home
  • Uncategorized
  • ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু গন্ডাছড়ায়
Image

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু গন্ডাছড়ায়

malariaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ ম্যালেরিয়ার প্রকোপে প্রাণ গেল আরও দুই শিশুর৷ ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার কালাজারি এডিসি ভিলেজের ঐ দুই শিশুর মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় রীতিমোতা আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ বেশ কয়েকটি শিশু জ্বরে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷ এদিকে গন্ডাছড়া হাসপাতালের চিকিৎসকরা বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সংশ্লিষ্ট এলাকায় আশা এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীদের দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন৷ এদিকে, ধলাই জেলার গন্ডাছড়া মহকুমাটি আজও প্রত্যন্ত মহকুমা বলেই পরিচিত৷ এই মহকুমার স্বাস্থ্য পরিষেবা নিয়ে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে৷ চিকিৎসকরা নিয়মিত হাসপাতালে যাচ্ছেন না৷ অনেক সময় ওষুধও পাওয়া যায়না৷ এদিকে, ম্যালেরিয়ার প্রকোপ রাজ্যের অন্যান্য স্থানেও  লক্ষ্য করা গিয়েছে৷ গত ৩রা মে খোয়াই হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হাড়িয়েছেন ম্যালেরিয়া রোগী অরবিন্দ দেববর্মা (২৭)৷ খোয়াইয়ের বিভিন্ন প্রত্যন্ত এলাকাতেও ম্যালেরিয়ার প্রকোপ রয়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top