News Flash

  • Home
  • Uncategorized
  • সম্পত্তির লোভে নববই বছরের বৃদ্ধাকে গলা টিপে হত্যার চেষ্টা
Image

সম্পত্তির লোভে নববই বছরের বৃদ্ধাকে গলা টিপে হত্যার চেষ্টা

Old womanনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৬ মে৷৷ দিনদুপুরে নববই বৎসরের বৃদ্ধাকে খুনের চেষ্টা করল এক যুবক৷ বৃদ্ধাকে খুনের চেষ্টা করে ব্যর্থ হয়ে পালিয়ে যায় ঐ যুবক৷ ঘটনায় পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷
আজ অনুমান দুপুর বারটার সময় কৈলাসহর পিডব্লিউডি রোডের বাসিন্দা নববই বৎসরের বয়স্ক মহিলা বাড়িতে ঠাকুর পূজা দিতে যখন ব্যস্ত ছিলেন সে সময়ে অচেনা এক যুবক ঘরে ঢুকে পেছন দিকে ঐ মহিলাকে জড়িয়ে ধরে৷ মহিলাটি কোন মতে চিৎকার করতেই যুবকটি পালিয়ে যায়৷ আশপাশের লোকজন ছুটে এসে মহিলার এ অবস্থা দেখে কৈলাসহর থানায় খবর পাঠান৷ পুলিশ মহিলার জবানবন্দী শুনে ঘটনার তদন্ত শুরু করেছে৷ খবর পেয়ে ছুটে যান কৈলাসহর পুর পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা৷ ঘটনার কারণ সম্পর্কে অনেক কিছু যাচাই করছেন৷ কারণ এই বাড়িতে বয়স্ক তরুবালা গোস্বামী ঐ মহিলা ছাড়া আর কেউ থাকে না৷ তাহার কোন নিকট আত্মীয় কৈলাসহরে নেই৷ আগরতলায় ভাইয়ের ছেলেরা আচেন৷ মহিলার ঘর থেকে ছিনিয়ে নেওয়ার মতো মালপত্র নেই৷ তবে মহিলার নামে যে বসতবাড়ি রয়েছে সে বাড়ির মূল্য কম করেও ২৫-৩০ লক্ষ টাকা হবে৷ এছাড়া শিলপাড়া কাঁটাতারের বেড়ার পাশে এক কানি জমি রয়েছে যার বাজার মূল্য ৪০ লক্ষ টাকা হতে পারে৷ ঐ সম্পদের লোভে হয়ত এই ঘটনা৷ কারণ বৃদ্ধা না মরা পর্যন্ত কেউ তো ঐ সম্পদ আত্মসাৎ করতে পারবে না৷ এমনটাই বলছেন এলাকাবাসী৷ তবে খবর পাওয়া গেছে ঐ যুবক দুই একবার বাড়ির পাশে রাস্তায় অনেক সময় হাঁটাহাঁটি করছিল৷ দিন দুপুরে কৈলাসহর থানার নাকের ডগায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে৷ সঠিক তদন্ত হলে আসল রহস্য বের হয়ে যাবে৷ তরুবালা গোস্বামী পুলিশকে জানিয়েছেন যখন ঠাকুর পূজায় ব্যস্ত ছিলেন সে সময় পেছন দিকে তার গলায় শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করছিল৷ অনেক চেষ্টা করে যখন চিৎকার করেছিলেন ঠিক সে সময় যুবকটি পালিয়ে যায়৷ ঐ সম্পদ না অন্য কিছু তা তদন্ত হলে প্রকাশ্যে আসবে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top