News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার ডার্লংদের উপজাতি তালিকায় অন্তর্ভূক্তির অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
Image

ত্রিপুরার ডার্লংদের উপজাতি তালিকায় অন্তর্ভূক্তির অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

৷৷ অভিজিৎ রায়চৌধুরী৷৷ নয়াদিল্লী, ২৫ মে৷৷ কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার ত্রিপুরার ডার্লং সম্প্রদায় এবং আসামের বুরো, বুরো কাছারি, কার্বি (মিকির) সহ বেশ কয়েকটি সম্প্রদায়কে তপশিলি উপজাতিদের তালিকায় অন্তর্ভূক্ত করার জন্য সংসদে সংশোধনী বিল আনার অনুমোদন দিয়েছে৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরেহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা পাঁচটি রাজ্য যথা আসাম, ছত্তিশগড়, ঝাড়খন্ড, তামিলনাড়ু ও ত্রিপুরার তপশিলি উপজাতিদের তালিকা সংশোধন করতে এবং কেন্দ্র শাসিত অঞ্চল পুদুচেরিতে নতুন সম্প্রদায় সমূলকে পরিচিতি দেওয়ার জন্য ‘কনস্টিটিউশন (সিডিউল ট্রাইবস) অর্ডার, ১৯৫০ এ নির্দিষ্ট কতগুলি সংশোধনীর জন্য সংসদে দুটি বিল উপস্থাপিত করতে অনুমোদন দিয়েছে৷
তপশিলি উপজাতিদের তালিকায় অনুমোদিত নিয়মাবলী অনুযায়ী অন্তর্ভূক্ত করা, বাদ দেওয়া এবং অন্যান্য সংশোধনীর জন্য যেসব সম্প্রদায়কে উপযুক্ত বলে পরিলক্ষিত হয়েছে তারমধ্যে ত্রিপুরায় ডার্লং উপজাতি গোষ্ঠীকে অন্তর্ভূক্ত করার বিষয়টিও রয়েছে৷
এই বিল আইনে রূপান্তরিত হওয়ার পর তপশিলি উপজাতিদের তালিকায় যেসব সম্প্রদায়কে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হবে, তারা বর্তমান চালু প্রকল্পগুলির আওতায় তপশিলি উপজাতিদের জন্য নির্ধারিত সুবিধাবলীর সুযোগ গ্রহণ করতে পারবে৷ এই ধরনের প্রধানত্ম প্রকল্পের মধ্যে রয়েছে মাধ্যমিকোত্তর বৃত্তি, ন্যাশনাল ওভারসিস স্কলারশিপ, ন্যাশনাল ফেলোশিপ, উচ্চ শ্রেণীর শিক্ষা, ‘ন্যাশনাল সিডিউল্ড ট্রাইবস ফাইন্যান্স এন্ড ডেভলাপমেন্ট কর্পোরেশন’ থেকে সহজ শর্তে ঋণ, তপশিলি উপজাতি গোষ্ঠীর বালক ও বালিকাদের জন্য ছাত্রাবাস ইত্যাদি৷ উল্লেখিত এই বিষয়গুলি ছাড়া্য তারা চাকরির ক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হওয়ার জন্য সংরক্ষণের সুবিধা নিতে যোগ্য বলে বিবেচিত হবে৷
কার্যকারণ বশত, ঝাড়খন্ডের ক্ষেত্রে তপশিলি জাতিদের (এসসি) তালিকায় এবং কেন্দ্রীয়/রাজ্য পর্যায়ের ‘অন্যান্য পশ্চাদপদ শ্রেণী’ (ওবিসি)/ ‘অত্যন্ত পশ্চাদপদ শ্রেণী’ (এমবিসি) তালিকায় বর্তমানে প্রচলিত তালিকাভুক্তিতের সংশোধন করা হবে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top