News Flash

  • Home
  • Uncategorized
  • এনইআরসিপিএ’র সম্মেলন, রাজ্যে আসছেন লোকসভার অধ্যক্ষাসহ বিশিষ্ট ব্যক্তিরা
Image

এনইআরসিপিএ’র সম্মেলন, রাজ্যে আসছেন লোকসভার অধ্যক্ষাসহ বিশিষ্ট ব্যক্তিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যকে নিয়ে গঠিত নর্থ ইস্ট রিজিওন কমনওয়েলথ্

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ, সাথে রয়েছেন উপাধ্যক্ষ পবিত্র কর৷ ছবি নিজস্ব৷
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ, সাথে রয়েছেন উপাধ্যক্ষ পবিত্র কর৷ ছবি নিজস্ব৷

পার্লামেন্টারি এসোসিয়েশনের (এনইআরসিপিএ) ১৫তম বার্ষিক সম্মেলন আগামী ৩০ মে থেকে ১ জুন ত্রিপুরা বিধানসভা ভবনে অনুষ্ঠিত হবে৷ এই সম্মেলনের উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন৷ এই সম্মেলনকে ঘিরে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের বিধানসভার অধ্যক্ষ, এবং নাগাল্যান্ড, সিকিম ও মণিপুরের বিধানসভার উপাধ্যক্ষরা এবং ছয় রাজ্যের বিধানসভার সচিবরা আগরতলায় আসবেন৷ এছাড়াও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়ান, লোকসভার উপাধ্যক্ষ ডঃ মুণিসামী থাম্বি দুরাই এবং লোকসভার সেক্রেটারি জেনারেল অনুপ মিশ্রা এই সম্মেলনে উপস্থিত থাকবেন৷ মঙ্গলবার ত্রিপুরা বিধানসভায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ৷
এদিন তিনি জানিয়েছেন, প্রতি বছরই কোন না কোন রাজ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে৷ এবছরই প্রথম সিকিম এই সম্মেলনের অন্তর্ভূক্ত হয়েছে৷ গত বছর আসামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল৷ এর আগে ২০০৫ সালে রাজ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল৷ তিনি জানান, আগামী ৩০ মে লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন রাজ্যে আসবেন৷ ঐদিন সন্ধ্যায় এসোসিয়েশনের কার্যকরী সভা অনুষ্ঠিত হবে৷ পরদিন ৩১ মে বেলা পৌণে ১১টায় ত্রিপুরা বিধানসভা ভবনে এনইআরসিপিএ’র ১৫ তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষা৷ ঐ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকারও উপস্থিত থাকবেন৷ ১লা জুন সকাল দশটায় শুরু হবে ভেলিডেক্টারি সেশন৷ তাতে দুটি বিষয়ের উপর আলোচনা হবে৷ ঐ সেশানে রাজ্যপাল তথাগত রায় উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন৷ ভেলিডেক্টারি সেশনের পর আমন্ত্রিত অতিথিদের এবং উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের বিধানসভার অধ্যক্ষ, এবং নাগাল্যান্ড, সিকিম ও মণিপুরের বিধানসভার উপাধ্যক্ষ এবং সচিবদের ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্য্যালয় পরিদর্শনে নিয়ে যাওয়া হবে৷ সেখান থেকে বোধজংনগর গ্রোথ সেন্টার তারপর আখাউড়া চেকপোস্ট এবং স্টেট মিউজিয়াম উজ্জয়ন্ত পেলেস পরিদর্শনে নিয়ে যাওয়া হবে৷ বিকালে এক সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন৷
এদিন তিনি আরও জানিয়েছেন, রাজ্যের তিন সাংসদদেরও এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে৷ কিন্তু শংকর প্রসাদ দত্ত বিদেশে সফরে থাকবেন বলে তিনি আসতে পারবেন না বলে তিনি জানিয়েছেন৷ এছাড়া রাজ্যের একজন মহিলা মন্ত্রী, দুইজন বিধায়ক রীতাকর মজুমদার এবং নিরঞ্জন দেববর্মা ও রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ জীতেন সরকারকে সম্মেলনে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে৷ ভেলিডেক্টারি সেশানে রাজ্যপালের পাশাপাশি পরিষদীয় মন্ত্রী তপন চক্রবর্তী উপস্থিত থাকবেন৷
এদিন সাংবাদিক সম্মেলনে উপাধ্যক্ষ পবিত্র কর বলেন, পি এ সাংমা যখন লোকসভার অধ্যক্ষ ছিলেন তখন তিনি এই ধরনের সম্মেলনের উদ্যোগ নিয়েছিলেন৷ তিনি জানিয়েছেন, এবারের সম্মেলন দুটি বিষয়ের উপর আলোচনা হবে৷ সেগুলি হল, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির আরও উন্নয়নের জন্য সংসদীয় ব্যবস্থাকে আরও উন্নত করা এবং পূর্বোত্তরে ভূমিক্ষয় ও জনগণের উপর তার প্রভাব ও রাজনৈতিক পর্য্যায়ে এর কিভাবে সমাধান করা যায়৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top