News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে নাবালকের পচাগলা মৃতদেহ উদ্ধার
Image

ধর্মনগরে নাবালকের পচাগলা মৃতদেহ উদ্ধার

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ ধর্মনগরের আলগাপুর ছড়ারপাড় এলাকায় রবিবার এক নাবালকের পঁচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এদিন স্থানীয় জনগণ দেখতে পান একটি শিশুর পচাগলা মৃতদেহ পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই ধর্মনগর থানায় খবর দেওয়া হয়৷ পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে৷ একটি ছড়ার কালভার্টের নীচে মৃতদেহটি পড়ে রয়েছিল৷ গত কদিন ধরে প্রবল বর্ষণে ধর্মনগরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে অন্য কোন এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়েছে৷ জলের বেগে মৃতদেহটি ঐ এলাকায় পৌঁছেছে৷ মৃতদেহ সনাক্ত হয়নি খবর লেখা পর্যন্ত৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top