News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিএসই’র দ্বাদশে প্রথম সুকৃতি গুপ্তা
Image

সিবিএসই’র দ্বাদশে প্রথম সুকৃতি গুপ্তা

CBSEনয়াদিল্লি, ২১মে৷৷ প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল৷ পাশের হার ৮৩.০৫ শতাংশ৷ গত বারের তুলনায় এবার পাশের হার ১০৫ শতাংশ বেড়েছে৷ প্রথম তিনটি স্থান দখলে রেখে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা৷ প্রথম হয়েছেন দিল্লির অশোক বিহারের মন্টফোর্ট সুকলের ছাত্রী সুকৃতি গুপ্তা৷ মোট ৫০০-র সুকৃতি পেয়েছে ৪৯৭৷ দ্বিতীয় হয়েছে হরিয়ানার কুরুক্ষেত্রের টেগোর পাবলিক সুকলের পলক গোয়েল৷ তার প্রাপ্ত নম্বর ৪৯৬৷ তৃতীয় স্থানে হরিয়ানারই কারনালের সেন্ট টেরিজা সুকলের ছাত্রী সৌম্যা উপ্পল৷ যুগ্মভাবে তৃতীয় হয়েছে চেন্নাইয়ের পিএসবিবি এস আর সেকেন্ডারী সুকলের ছাত্র অযিশ শেখর৷ তৃতীয় স্থানাধিকারীদের প্রাপ্ত নম্বর ৪৯৫৷ ছেলেদের পাশের হার ৭৮.৮৫ শতাংশ৷ যেখানে মেয়েদের পাশের হার ৮৮.৫৮ শতাংশ৷ গত ১ মার্চ থেকে শুরু হয়েছিল দ্বাদশ শ্রেণীর পরীক্ষা৷ শেষ হয় ২৬ এপ্রিল৷ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৬৭ হাজার ৯০০ জন৷ সার্বিকভাােবই ছেলেদের তুলনায় ভাল ফলে করেছে মেয়েরা৷ সাফল্যের নিরিখে এগিয়ে দক্ষিণ ভারত৷ পাশের হারে অন্যদের পিছনে ফেলছে কেরলের তিরুনন্তপুরম৷ যেখানে পাশেড হার ৯৭.৬১ শতাংশ৷ ফল প্রকাশের পরে শনিবার থেকে শুরু হবে টেলিকাউন্সেলিং৷ চলবে ৪ জুন পর্যন্ত৷ সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই কাউন্সেলিং চলবে৷
এদিকে, রাজ্যে সিবিএসইতে দ্বাদশে সম্ভবত প্রথম হয়েছে উৎসা সিনহা৷ অক্সিলিয়াম সুকলের এই ছাত্রী ৯৭.৮ শতাংশ নম্বর পেয়েছে৷ সম্ভবত দ্বিতীয় হয়েছে রামকৃষ্ণ মিশনের ছাত্র অরিজিৎ ভট্টাচার্য্য৷ তার প্রাপ্ত নম্বর ৯৬.৬ শতাংশ৷ এদিকে সম্ভবত যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে ভারতীয় বিদ্যাভবেনর কলা বিভাগের ছাত্রী সুপ্রিয়া দেবনাথ৷ তার প্রাপ্ত নম্বর ৯৬.৬ শতাংশ বলে জানা গিয়েছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top