News Flash

  • Home
  • Uncategorized
  • নাবলিকাকে অপহরণ করে ধর্ষণের দায়ে দশ বছরে কারাদন্ড যুবকের
Image

নাবলিকাকে অপহরণ করে ধর্ষণের দায়ে দশ বছরে কারাদন্ড যুবকের

court hammerনিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২১ মে৷৷ নাবালিকাকে অপহরন, ধর্ষণ, ভয়ভীতি দেখানোর দায়ে সাজা ঘোষণা হল সোনামুড়ার আনোয়ার হুসেন মৈশানের৷ অপহরনের জন্য ৩৬৬ ধারায় ১০ বছরের সশ্রম কারাদন্ড ৫০০০ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের জেল৷ ভয়ভীতি দেখানোর ৫০৬ ধারায় ২ বছরের স্বশ্রম কারাদন্ড ও পক্সো আইনের চার ধারায় যাবজ্জীবন স্বশ্রম কারাদন্ড ১০০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের জন্য জেলে থাকার নির্দেশ আনোয়ারকে দেয় সোনামুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত৷ বুধবার আনোয়ারকে দোষী সাব্যস্ত করার পর বৃহস্পতিবার বিচারক শুভাশিষ শর্মা রায় তার বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেন৷ সব গুলি সাজাই আলাদা আলাদা ভাবে চলবে দোষী সাব্যস্ত হওয়া আনোয়ারের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছিল ২৮/১/২০১৫ ইং তারিখে৷ সুকলে আসার পথে সোনামুড়ার রেইনবো ক্লাব সংলগ্ণ এলাকা থেকে নাবালিকাটিকে অপহরণ করে আনোয়ার ২৪/২/২০১৫ ইং তারিখে সোনামুড়া থানায় মামলা লিপিবদ্ধ হয়৷ ১৬/৫/২০১৫ ইং আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ, মামলাটির সরকার পক্ষের আইনজীবি ছিলেন এপিপি সঞ্জীৎ চক্রবর্তী স্পেশাল পিপি সরদেন্দু চক্রবর্তী৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top