News Flash

  • Home
  • Uncategorized
  • অজুহাতের শেষ নেই, আগরতলা থেকে যাত্রীরেলের সুচনা পিছুল
Image

অজুহাতের শেষ নেই, আগরতলা থেকে যাত্রীরেলের সুচনা পিছুল

RAIL TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ অপ্রত্যাশিত! কিন্তু আরো বেশ কয়েকদিন স্বপ্ণের রেলের জন্য অপেক্ষা করতে হবে৷ জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে রাজ্যে চালু হবে ব্রডগেজে যাত্রী রেল পরিষেবা৷ পাঁচ রাজ্যের নির্বাচন আচরণবিধি এবং সংসদ অধিবেশনের অজুহাতে সেফটি কমিশনারের ছাড়পত্র সত্ত্বেও চালু হয়নি ব্রডগেজে যাত্রী রেল৷ বুধবার মুখ্যসচিব যশপাল সিং জানিয়েছেন, আগামী জুন মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহ নাগাদ যাত্রী রেল পরিষেবা চালু হতে পারে বলে আশা করা যাচ্ছে৷ তার আগে রেলমন্ত্রীর রাজ্যে আসা সম্ভব নয় বলে জানা গেছে৷ তবে, রেলমন্ত্রক চাইছিল রিমোট কন্ট্রোলে শিলং থেকে যাত্রী রেল পরিষেবার সূচনার জন্য৷ কারণ, আগামী ২৭ মে শিলংয়ে পূর্বোত্তর কাউন্সিল বৈঠকে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাজ্যের কাছে প্রস্তাব রাখা হয়েছিল শিলংয়ে বসে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ে আগরতলায় যাত্রী রেলের সূচনা করবেন৷ কিন্তু রাজ্য সরকার তাতে আপত্তি জানিয়েছে৷ এদিন, মুখ্যসচিব জানিয়েছেন, দীর্ঘ প্রতীক্ষার ফলস্বরূপ ব্রডগেজে যাত্রী রেল পরিষেবা বিরাট অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করতে চাইছে রাজ্য সরকার৷ সেক্ষেত্রে শিলংয়ে বসে ভিডিও কনফারেন্সিংয়ে এর সূচনা করা হলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়ে ওঠবে না৷ রাজ্যের আপত্তিতে রেলমন্ত্রক যাত্রী রেল পরিষেবার আনুষ্ঠানিক সূচনা নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে৷ তাতে, রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু আগামী জুন মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে রাজ্যে আসতে পারেন বলে সম্ভাবনা রয়েছে৷
এদিকে, পাহাড় লাইনে ধস নামার কারণে শিলচর-গুয়াহাটি রুটে সমস্ত ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে৷ এই রুটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং সম্পর্কক্রান্তি এক্সপ্রেস পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে বাতিল করেছে৷ এক প্রেস বিবৃতিতে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে জানিয়েছে, ৫৫৬১৬ শিলচর-গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটি শিলচর থেকে আগামী ১৯ এবং ২০ তারিখ বাতিল করা হয়েছে৷ একইভাবে ৫৫৬১৫ গুয়াহাটি-শিলচর ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটি গুয়াহাটি থেকে ১৮ এবং ১৯ তারিখ বাতিল করা হয়েছে৷ এদিকে, ২৫৬৫৭ গুয়াহাটি-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটিও ১৯ তারিখ চলাচল করবে না৷ এই ট্রেনটি বাতিল করা হয়েছে৷ একইভাবে ২৫৬৫৮ শিলচর-গুয়াহাটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি শিলচর থেকে ২০ মে যাত্রা করার কথা ছিল৷ সেটি বাতিল করা হয়েছে৷ এই ট্রেনটি গুয়াহাটি -শিয়ালদা রুটে চলাচল করবে৷ ট্রেন বাতিলের জন্য পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে জানিয়েছে লামডিং-বদরপুর পাহাড় লাইনে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের কারণে ধস নেমেছে৷ কিছু কিছু জায়গায় রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সেগুলি যুদ্ধকালীন তৎপরতায় সারাইয়ের কাজ শুরু করা হয়েছে৷ ধারণা করা হচ্ছে, আগরতলা থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রী রেল পরিষেবা সূচনায় বিলম্বের পেছনে পাহাড় লাইনে ক্রমাগত ধস পড়া অন্যতম কারণ৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে সূত্রের খবর, পাহাড় লাইনে ক্রমাগত ধস পড়ায় আগরতলা থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রী রেল পরিষেবা শুরু করার ঝঁুকি নিতে চাইছে না রেলমন্ত্রক৷ কারণ পাহাড় লাইনে ধস পড়লে স্বাভাবিকভাবেই আগরতলা থেকে কলকাতা বা অন্যত্র যাত্রী রেল চালানো সম্ভব হবে না৷ ফলে, এখন দেখার বিষয় কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে আগরতলা থেকে যাত্রী রেলের সূচনা হয়৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top