News Flash

  • Home
  • Uncategorized
  • চন্দ্রপুরে বলাই হত্যা মামলায় দুই অভিযুক্ত পুলিশের জালে
Image

চন্দ্রপুরে বলাই হত্যা মামলায় দুই অভিযুক্ত পুলিশের জালে

chandrapurrrনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ আগরতলা পূর্ব থানার পুলিশ চন্দ্রপুর এলাকা থেকে হত্যা মামলায় জড়িত দুজনকে আটক করেছে৷ তারা হল দুলাল সরকার(৩৫) ও নিখিল দত্ত (৪২)৷  তারা গত ২৩ জানুয়ারি নির্মাণ শ্রমিক বলাই দেবনাথকে পিটিয়ে জখম করে অচৈতন্য অবস্থায় চন্দ্রপুর ইউবিআইয়ের সামনে ফেলে চলে গিয়েছিল৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়৷ চিকিৎসাধীন অবস্থায় ১৯ দিন পর বলাই দেবনাথের মৃত্যু হয়৷ জানা যায়, আর্থিক লেনদেনকে কেন্দ্র করেই এই ঘটনা সংগঠিত করেছিল৷ নিহত বলাই দেবনাথের বাড়ি আড়ালিয়া এলাকায়৷  বলাই দেবনাথের স্ত্রী সরস্বতী দেবনাথ এব্যাপারে পূর্ব থানায় একটি মামলা দায়ের করেছিলেন৷ অভিযুক্তদের নামধাম উল্লেখ করা হয়েছিল৷ অভিযুক্তরা ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল৷ রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ চলেছে৷ তাদের বিরুদ্ধে  দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি উঠেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top