News Flash

  • Home
  • Uncategorized
  • হুকলাইনে বিদ্যুৎ স্পৃষ্টে হতাহত দুই ৩৯ মাইলে
Image

হুকলাইনে বিদ্যুৎ স্পৃষ্টে হতাহত দুই ৩৯ মাইলে

death electric shockনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া১৪ মে৷৷ বিদ্যুৎতের ছোবলে প্রাণ গেল ৩০ বছরের যুবকের৷ আহত তার এক নিকট আত্মীয় ভাই৷ বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতালে৷ জানা যায় আঠারোমুড়া পাহাড়ের ৩৯ মাইল এলাকার বেশীর ভাগ জনগনই হোক লাইন লাগিয়ে বিদ্যুৎ সংযোগ নেয়৷ আজ রাত আনুমানিক রাত ৯টা ৩০ মিনিট নাগাদ এলাকার অর্থাৎ মুঙ্গিয়াকামী থানাধীন তুইকর্মা এলাকার দিনেশ দেববর্মা (৩০) ও তার নিকট আত্মীয় ভাই সন্তোষ দেববর্মা হোক লাইন লাগাতে গেলে দিনেশ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারায়৷ দিনেশকে বাঁচাতে গেলে তার ভাই সন্তোষ দেববর্মা (৩৫) বাড়ী চাকমাঘাটের চাপ্লাই এলাকায় সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়৷ জানা যায় তুইকর্মা এলাকায় তার ভাই এর বাড়িতে সে আজ বেড়াতে গিয়েছিল৷ সঙ্গে সঙ্গে আত্মীয় পরিজনরা তাদের তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরর্ত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে৷ অপরদিকে সন্তোষের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতালে৷ বর্তমানে দীনেশের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ রবিবার ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে মৃতদেহ৷ প্রসঙ্গত, উপজাতি অধ্যুষিত বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে নিগম৷ তাই হুক লাইনের মাধ্যমে ঝঁুকিতে বিদ্যুৎ ব্যবহার করছে তারা৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top