News Flash

  • Home
  • Uncategorized
  • আসামী ধরতে গিয়ে পুলিশের দাদাগিরি, লাঞ্ছিত দুই মহিলাও
Image

আসামী ধরতে গিয়ে পুলিশের দাদাগিরি, লাঞ্ছিত দুই মহিলাও

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৪ মে৷৷ আদালতের ওয়ারেন্ট মোতাবেক আসামী ধরতে গিয়ে দাদাগিরি দেখায় বিলোনীয়া থানার পুলিশ৷ অভিযোগ আসামী রাজু মালাকারের এবং তার পরিবারের৷ ঘটনা গতকাল গভীর রাতে৷ আর্থিক প্রতারনার দায়ে অভিযুক্ত ছিল বিলোনীয়া হাসপাতালের এসডিএমও অফিসের করনীক রাজু মালাকার৷ বিলোনীয়া আদালত থেকে নির্দেশ নামা পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে যায় সেখানে পুলিশের সাথে রাজুর বাকবিতন্ডা হয় পরে পুলিশ তাকে মেয়ে এবং তার স্ত্রীকে ও মহিলা পুলিশ মারধর করে বলে অভিযোগ৷ এর পরে থানায় এনে রাজুকে মারধর করে বলে ও অভিযোগ৷ রাতে ব্যাথায় এবং রক্তাক্ত হলে ও পুলিশ রাজুকে কোন ঔষধ এবং হাসপাতালে নেয়নি বলে অভিযোগ৷ আদালত থেকে রাজু রিকল পেয়েছে বলে দাবী করে কিন্তু তা সত্ত্বে ও পুলিশ তাকে ধরে আনে এবং নির্যাতন করে বলে অভিযোগ৷ বর্তমানে রাজু বিলোনীয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ এই ঘটনায় হাসপাতাল কর্মীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ কর্মীদের পক্ষ থেকে সুষ্ট বিচারের আশায় এসডিএমও এবং সিএমও -র কাছে আবেদন জানানো হয়৷ ধস্তাধস্তিতে রাজুর স্ত্রীর হাতের শাখা ও ভেঙ্গে যায়৷ এদিকে পুলিশের পক্ষ থেকে মারধরের ঘটনা অস্বীকার করা হয়৷ তবে আদালতের নির্দেশে গ্রেপ্তার করতে গেছে  পুলিশ৷ সে সময় তার কাছে রিকল ছিলনা৷ কিন্তু তা সত্ত্বে ও রাজু তর্ক করে এবং মহিলা পুলিশদের আহত করে বলে অভিযোগ পুলিশে৷ এছাড়া আজ আদালত খুললে আজকের তারিখে রিকল আসা হয়৷ রাজুই পুলিশকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ পুলিশের৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top