News Flash

  • Home
  • Uncategorized
  • শহরের ব্যানার্জি পাড়ায় গাড়ি পোড়াল দুসৃকতিরা, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ
Image

শহরের ব্যানার্জি পাড়ায় গাড়ি পোড়াল দুসৃকতিরা, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ

Car Burntনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ রাজধানী আগরতলা শহরের ব্যানার্জি পাড়ায় বৃহস্পতিবার ভোরে একটি মারুতি গাড়ি পুড়িয়ে দিয়েছে এক দুষৃকতি৷ প্রাতঃভ্রমণকারীরা গাড়িতে আগুন জ্বলতে দেখে চিৎকারকরেন৷ তখনই লোকজন বেরিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন৷ গাড়িটির নম্বর টিআর০৩-বি-০৩৬৷ গাড়ির মালিকের নাম প্রসেনজিৎনন্দী মজুমদার৷ বাড়ি সিমনা এলাকায়৷ জানা যায়, বুধবার প্রসেনজিৎবাবুর ছোট বোন ও ভগ্ণীপতি গাড়িটি নিয়ে বেড়াতে এসেছিলেন৷ ব্যানার্জি পাড়ার কৃষ্ণধন দে’র বাড়িতে রাতে খাওয়া-দাওয়ার পর আর বাড়িতে ফিরে যাননি৷ ব্যানার্জি পাড়ায়  কৃষ্ণধন বাবুর বাড়ির সামনেই রাস্তার পাশে রাতে গাড়িটি পার্কিং করে রাখা হয়৷ পাশাপাশি  আরো কয়েকটি গাড়ি রাস্তার পাশে পার্কিং করা ছিল৷ বৃহস্পতিবার ভোরে এই গাড়িটিতে অগ্ণিসংযোগ করা হয়৷ পাশের বাড়ির একটি সিসি ক্যামেরায় দুষৃকতির ছবি ধরা পড়েছে৷ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ দুষৃকতিকে আটক করার উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে৷ স্থানীয় সূুত্রে খবর,  কৃষ্ণধন দে’র সঙ্গে তাদেরই পার্শ্ববর্তী এলাকার আত্মীয়ের বিবাদ রয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে সে বিবাদের জেরেই জেহাদবশত বেড়াতে আসা আত্মীয়ের গাড়িতে অগ্ণিসংযোগ করা হয়েছে৷ তবে এই ঘটনার সত্যতা কতটুকু তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ভোরে গাড়িতে অগ্ণিসংযোগের ঘটনায় এলাকায়রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ স্থানীয় মানুষের অভিমত প্রাতঃভ্রমণকারীরা না দেখলে  পার্কিং করা পার্শ্ববর্তী গাড়িগুলিও আগুনে পুড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল৷ অল্পেতে এসব গাড়ি রক্ষা পেয়েছে৷ উল্লেখ্য,আগরতলা শহর সহ বিভিন্ন স্থানে রাস্তার পাশে পার্কিং করা যানবাহনে অগ্ণিসংযোগের আরো বেশ কয়েকটি ঘটনা ইতিপূর্বে ঘটেছে৷  তাতে রাস্তার পাশেপার্কিং করে রাখা গাড়ির মালিকদের মধ্যে আতঙ্ক বাড়ছে৷

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top