News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম ও তৃণমূলে ভাঙন, বিক্ষুব্ধরা গেল বিজেপিতে
Image

সিপিএম ও তৃণমূলে ভাঙন, বিক্ষুব্ধরা গেল বিজেপিতে

CPM TMCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ শাসক দল সিপিএম এবং তৃণমূল কংগ্রেসে ভাঙন দেখা দিয়েছে৷ উভয় দলের বিক্ষুব্ধরা ভিড়ছেন বিজেপিতে৷ তৃণমূল কংগ্রেস ভেঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন ১৮ জন৷ তৃণমূল হকার ইউনিয়নের নেতা গোপাল দাসের নেতৃত্বে কুমারঘাট,তেলিয়ামুড়া, আমবাসা এবং আগরতলার ১৮ জন বিজেপিতে যোগ দিয়েছেন৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন বিজেপি রাজ্য কমিটির সভাপতি বিপ্লব দেব৷
এদিকে,কমলপুরে দলীয় নেত্রীর ছেলেকে কলেজ ক্যাম্পাসে মারধর এবং ছিনতাইয়ের ঘটনার পরও পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিজেপি সভাপতি৷ তিনি জানান, লঘু ধারায় মামলা নথিভুক্ত হয়েছে স্বীকার করে কমলপুর এসডিপিও আশ্বাস দিয়েছেন শীঘ্রই নতুন ধারা প্রয়োগ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ বিজেপির প্রদেশ সভাপতি বলেন, শীঘ্রই পুলিশ কমলপুরের ঘটনায় কোন ব্যবস্থা না নিলে সারা রাজ্যে আন্দোলন কর্মসূচী সংগঠিত করা হবে৷
উল্লেখ্য, কমলপুরে এসএফআইয়ের ছাত্র সংগঠনের কর্মীরা জনৈক বিজেপি নেত্রীর ছেলেকে মারধর এবং তার টাকা এবং স্বর্ণের চেইন ছিনতাই করেছে বলে অভিযোগ উঠে৷ এই ঘটনায় দোষীদের অভিযুক্তদের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়৷ বিজেপি প্রদেশ সভাপতি জানিয়েছেন, থানায় মামলা হওয়ার তিনদিন অতিক্রান্ত হয়ে গেলেও কাউকেই গ্রেপ্তার না করায় অভিযুক্তরা ঐ ছাত্রের ওপর পুনরায় হামলা সংগঠিত করেছিল৷ অবশেষে কমলপুরে এসডিপিওর দ্বারস্থ হলে তিনি বিজেপি দলের নেতৃবৃন্দদের আশ্বাস দিয়েছেন শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে৷
এদিকে, দক্ষিণ জেলার শান্তির বাজার মহকুমার উপজাতি জনপদে শাসকদলে ভাঙ্গন দেখা দিয়েছে৷ ৪২ পরিবারের ১৪৯ জন ভোটার সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন৷
রাজ্য সরকার রাজ্যের উপজাতি জনপদে ঢালা ও উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও প্রতিশ্রুতি কতখানি বাস্তবায়িত হচ্ছে সেই খবর কেউ রাখেন না৷ তাতে উপজাতিদের মধ্যেও ক্ষোভের বহি,প্রকাশ ঘটতে শুরু করেছে৷ দক্ষিণ জেলার শান্তির বাজার মহকুমার তাকমা এডিসি ভিলেজের উরাহাম পাড়ার ৪২ টি উপজাতি পরিবারের ১৪৯ জন ভোটার বিজেপিতে যোগদান করেছেন৷ এলাকাবাসীর অভিযোগ শাসকদলের ছাড়ায় থাকা সত্বেও উন্নয়ন মূলক কর্মসূচী বাস্তবায়ন হচ্ছেনা৷ এলাকার নেই পানীয় জল, নেই বিদ্যুৎ৷ ভোটের আগে এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে থাকেন শাসকদলের নেতারা৷ নির্বাচনী বৈতরনী পার হয়ে গেলে এসব প্রতিশ্রুতি বেমালুম ভুলে যান৷ এলাকাবাসীর সমস্যা সম্পর্কে তাররা কোন খোঁজ খবর নেন না বলে অভিযোগ৷ সেকারনেই ওই এলাকার উপজাতি অংশের ৪২টি পরিবারের ১৪৯ জন ভোটার শাসকদল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন৷
নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি রাজ্য কমিটির সদস্য পরীক্ষিত দেববর্মা৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তির বাজার মন্ডল কমিটির সম্পাদক সম্ভু মগ, সদস্য উত্তম মুড়াসিং প্রমুখ৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top