News Flash

  • Home
  • Uncategorized
  • দেনার দায়ে সংসদের সামনে আত্মহত্যা ব্যক্তির, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
Image

দেনার দায়ে সংসদের সামনে আত্মহত্যা ব্যক্তির, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

নয়াদিল্লি, ১২ মে (হি.স.): সংসদ ভবন থেকে ঢিল ছোড়া দূরত্বে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক মধ্যবয়স্ক ব্যক্তি| বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের কাছে বিজয় চক এলাকায়, সাংবাদিকরা যেখানে গাড়ি রাখেন সেখানে একটি গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে| ঘটনাস্থল থেকে ৩০ পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ| যা থেকে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম রামদয়াল ভার্মা (৩৯)| তিনি মধ্যপ্রদেশের শিবপুরি এলাকার বাসিন্দা| দেনার দায়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি|
বিজয় চকের ওই এলাকায় রাষ্ট্রপতি ভবন ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ভবন রয়েছে| ২৪ ঘণ্টা মোতায়েন রয়েছে নিরাপত্তা রক্ষা বাহিনী| তাসত্ত্বেও ওই ব্যক্তি সংসদ চত্বরে কীভাবে ঢুকল তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top