News Flash

  • Home
  • Uncategorized
  • গলায় ব্লেড চালিয়ে চলন্ত গাড়িতে মহিলা যাত্রীকে হত্যার চেষ্টা লিচুবাগানে
Image

গলায় ব্লেড চালিয়ে চলন্ত গাড়িতে মহিলা যাত্রীকে হত্যার চেষ্টা লিচুবাগানে

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ চলন্ত গাড়িতে এক মহিলাকে ব্লেড দিয়ে চিড়ে হত্যা করার চেষ্টা করে এক যুবক৷ তাতে মহিলা গুরুতরভাবে জখম হয়েছেন৷ মহিলার নাম শিবুরাণী দেবনাথ৷ ঘটনা বুধবার দুপুরে লিচু বাগান এলাকায়৷ মহিলার বাড়ি লেফুঙ্গা থানা এলাকার ফটিকছড়ায়৷ অভিযুক্তের নাম প্রদীপ দেবনাথ৷ অভিযুক্ত প্রদীপ ঐ মহিলার বড় বোনের দেবর৷ সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরেই এই ঘটনা সংগঠিত হয়েছে বলে জানা গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে শহর ও শহতলী এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি  হয়েছে৷ সংবাদ সূত্রে জানা যায়, লেফুঙ্গা থানাধীন ফটিকছড়ার জওহর লাল দেবনাথের স্ত্রী শিবুরাণী দেবনাথ তার ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য জিবিতে এসেছিলেন৷ জিবি হাসপাতাল থেকে বাড়ি ফেরার জন্য খোয়াইগামী একটি কমান্ডার জিপে উঠেন৷ একই গাড়িতে মহিলার বড় বোনের দেবর প্রদীপ দেবনাথও উঠে৷ গাড়িটি লিচু বাগান এলাকায় পৌঁছলে প্রদীপ একটি ধারালো ব্লেড দিয়ে আচমকাই মহিলার গলার নার্ভ কেটে ফেলার চেষ্টা করে৷ অগত্যা নার্ভ কাটেনি৷ তবে শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে এলোপাথারি ভাবে আঘাত করায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে৷ মহিলার চিৎকারে গাড়ির অন্যান্যরা যাত্রীরা অভিযুক্ত প্রদীপ দেবনাথকে ধরে ফেলেন৷ খবর পেয়ে লেফুঙ্গা থানার পুলিশ ছুটে আসে৷ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে৷ এদিকে, মহিলাকে জিবি হাসপাতালে নিয়েযাওয়া হয়৷ বর্তমানে মহিলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ দিনদুপুরে মহিলাকে হত্যার চেষ্টার ঘটনায় গাড়ির যাত্রী সহ স্থানীয় মানুষজন রীতিমত হতবাক হয়ে পড়েন৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top