News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে নাবালিকা কন্যাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গ্রেপ্তার নিয়ে পুলিশের আষাঢ়ে গল্প
Image

খোয়াইয়ে নাবালিকা কন্যাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গ্রেপ্তার নিয়ে পুলিশের আষাঢ়ে গল্প

RAPE VICTIMSনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ মে৷৷ সারা দেশেই নারী নির্যাতন এখন ক্যান্সারের রূপ নিয়ে নিয়েছে৷ গোটা রাজ্যে শিশু কন্যা ধর্ষণ, নির্যাতন কিংবা ধর্ষণের চেষ্টা, এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ এধরনের ঘটনার পেছনে সারা দেশেই দেখা গেছে নিকট আত্মীয়রাই শিশুদের জন্য ঘাতক প্রমাণিত হচ্ছে৷ খোয়াই থানাধীন উত্তর সিঙ্গিছড়ায় ঘটে গেল এমনই এক কলঙ্কজনক ঘটনা৷ মাত্র ৭ বছরের শিশু তথা সুকল পড়ুয়া ছাত্রীকে তার বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা চালাল এক পাষন্ড বিবাহিত যুবক৷ অভিযোগ পেয়েও নানা অজুহাতে খোয়াই থানার পুলিশ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ৷ উক্ত ঘটনায় খোয়াইজুড়ে ইতিমধ্যেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে৷
ঘটনার বিবরণে জানা যায়, এক দিনদরিদ্র রিক্সা শ্রমিকদের বাড়িতে ঢুকে স্থানীয় দুলাল দেবনাথের বিবাহিত ভাতিজা পবিত্র দেবনাথ সাত বছরের সুকল পড়ুয়া শিশু কন্যাকে জাপটে ধরে৷ পাষন্ড ঐ পবিত্র দেবনাথ রিক্সা শ্রমিকের বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে নাবালিকা মেয়েটিকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে৷ অবুঝ শিশুটি এই ধরনের যৌন আক্রমণ থেকে বাঁচতে সে শৌচালয়ে গিয়ে লুকিয়ে পড়ে৷ কিছু সময় খোঁজাখঁুজির পর পাষন্ড পবিত্র পালিয়ে যায়৷ পরে শিশু কন্যাটি তার মাকে ঘটনায় জানায়৷ ঘটনা রবিবার বিকেলে উত্তর সিঙ্গিছড়া গ্রামে৷ সোমবার এই ঘটনা জানাজানি হলে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা শুরু হয়৷
নাবালিকা সুকল ছাত্রী উপর যৌন নির্যাতনের চেষ্টাতে ক্ষুব্ধ হয়ে উঠে স্থানীয় মানুষজন৷ শেষে বেসামাল অবস্থা সামাল দিতে খবর পৌঁছে খোয়াই থানায়৷ সোমবার পুলিশ ৩৫৪(বি) শ্লীলতাহানির একটি মামলা হাতে নিয়ে আদালতে শিশু কন্যা সন্তানটিকে ১৬৪ধারায় জবানবন্দি করায়৷ এদিকে, জানা যায়, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পূর্বেরই একাধিক অভিযোগ রয়েছে গ্রামে৷ তারপরও পুলিশ কোনো এক অজ্ঞাত কারণে পাষন্ড যুবককে গ্রেপ্তার করছে না৷ পুলিশ নাকি সর্বোচ্চ আদালতের উপর দোষ চাপিয়ে বেড়াচ্ছে৷ পুলিশ বলছে ৭ বছরের নীচে শাস্তি হয় এমন কোন ধারায় এখন পুলিশ কাউকেই নাকি গ্রেপ্তার করতে পারে না৷ অথচ রাজ্য হাইকোর্টের সিনিয়র আইনজীবীরা বলছেন পুলিশের বক্তব্য শুধুই আষাঢ়ে গল্পের মতো৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top