News Flash

  • Home
  • Uncategorized
  • নথি জাল ও আর্থিক তছরুপের অভিযোগে রেলকর্মীর চার বছরের সশ্রম কারাদণ্ড
Image

নথি জাল ও আর্থিক তছরুপের অভিযোগে রেলকর্মীর চার বছরের সশ্রম কারাদণ্ড

তিরুবনন্তপুরম, ১২ মে (হি.স) : রেলের নথি জাল করা এবং প্রায় আড়াই লক্ষ টাকা তছরুপের দায়ে দোষী সাব্যস্ত  রেলকর্মীকে করে আদালত| চার বছরের সশ্রম কারাদণ্ড দিল কেরলের তিরুবনন্তপুরমের বিশেষ সিবিআই আদালত| দক্ষিণ রেলওয়ের আলাপুজ্জা স্টেশনে ২০০৮-এর এপ্রিল থেকে আগস্ট পর‌্যন্ত কমার্শিয়াল ক্লার্ক হিসেবে কাজ করতেন ওই ব্যক্তি| ওই সময়ই প্রিন্ট না করা প্ল্যাটফর্ম টিকিটে বেশি দামের টিকিট বের করে আড়াই লক্ষ টাকার তছরুপ করেন| তদন্তকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, টিকিটের ক্রেতা না থাকলেও ওই ক্লার্ক অসংরক্ষিত টিকিট কাটার সিস্টেমে প্ল্যাটফর্ম টিকিট তৈরি করতেন| যদিও কমান্ড দেওয়ার পর প্রিন্ট আউট নেওয়ার বদলে প্রিন্টার বন্ধ করে রেখে দিতেন| এরপর ওই টিকিটগুলির ওপর বেশি দামের টিকিট আগে থেকে তৈরি করে রাখা প্ল্যাটফর্ম টিকিটগুলির ওপর ছেপে সেগুলির প্রিন্ট আউট করে নিতেন| অসংরক্ষিত টিকেটিং সিস্টেমে প্রায় ৫৮৪ বার এ ধরনের কারচুপি করেছেন ওই কমার্শিয়াল ক্লার্ক| এভাবে কারচুপি করে তিনি রেলওয়ের প্রায় আড়াই লক্ষ টাকা লোকসান করেছেন| গত বছরের ৬ আগস্ট এই মামলায় চার্জশিট দায়ের হয়েছিল|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top