তিরুবনন্তপুরম, ১২ মে (হি.স) : রেলের নথি জাল করা এবং প্রায় আড়াই লক্ষ টাকা তছরুপের দায়ে দোষী সাব্যস্ত রেলকর্মীকে করে আদালত| চার বছরের সশ্রম কারাদণ্ড দিল কেরলের তিরুবনন্তপুরমের বিশেষ সিবিআই আদালত| দক্ষিণ রেলওয়ের আলাপুজ্জা স্টেশনে ২০০৮-এর এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত কমার্শিয়াল ক্লার্ক হিসেবে কাজ করতেন ওই ব্যক্তি| ওই সময়ই প্রিন্ট না করা প্ল্যাটফর্ম টিকিটে বেশি দামের টিকিট বের করে আড়াই লক্ষ টাকার তছরুপ করেন| তদন্তকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, টিকিটের ক্রেতা না থাকলেও ওই ক্লার্ক অসংরক্ষিত টিকিট কাটার সিস্টেমে প্ল্যাটফর্ম টিকিট তৈরি করতেন| যদিও কমান্ড দেওয়ার পর প্রিন্ট আউট নেওয়ার বদলে প্রিন্টার বন্ধ করে রেখে দিতেন| এরপর ওই টিকিটগুলির ওপর বেশি দামের টিকিট আগে থেকে তৈরি করে রাখা প্ল্যাটফর্ম টিকিটগুলির ওপর ছেপে সেগুলির প্রিন্ট আউট করে নিতেন| অসংরক্ষিত টিকেটিং সিস্টেমে প্রায় ৫৮৪ বার এ ধরনের কারচুপি করেছেন ওই কমার্শিয়াল ক্লার্ক| এভাবে কারচুপি করে তিনি রেলওয়ের প্রায় আড়াই লক্ষ টাকা লোকসান করেছেন| গত বছরের ৬ আগস্ট এই মামলায় চার্জশিট দায়ের হয়েছিল|
নথি জাল ও আর্থিক তছরুপের অভিযোগে রেলকর্মীর চার বছরের সশ্রম কারাদণ্ড
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















