News Flash

  • Home
  • খেলা
  • সন্তোষ মেমোরিয়াল ক্রিকেটে আজ তিন মাঠে তিনটি ম্যাচ
Image

সন্তোষ মেমোরিয়াল ক্রিকেটে আজ তিন মাঠে তিনটি ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগামীকালও ফের তিন মাঠে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সন্তোষ মেমোরিয়াল এ ডিভিশন ক্লাব লীগ ক্রিকেট টুর্নামেন্টের তিনটি ম্যাচ। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে মৌচাক খেলবে ইউনাইটেড বিএসটি’র বিরুদ্ধে। ইউনাইটেড বি এস টি-র লক্ষ্য রয়েছে জয়ের ধারা অব্যাহত রাখার। কেননা গত ম্যাচে ইউনাইটেড বিএসটি নয় উইকেটের বড় ব্যবধানে বনমালীপুর ক্রিকেট ক্লাব কে পরাজিত করেছে। এটি তাদের দ্বিতীয় ম্যাচের মাথায় প্রথম জয় ছিল। পক্ষান্তরে মৌচাক ক্লাব এ পর্যন্ত দুটি ম্যাচে অংশ নিয়ে দুটিতেই হেরে কিছুটা পিছিয়ে রয়েছে। এমবিবি স্টেডিয়ামে চলমান সংঘ খেলবে ওল্ড প্লে সেন্টারের বিরুদ্ধে। দুই দলের পক্ষেই এটি দ্বিতীয় ম্যাচ। যদিও দু দলই তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষের কাছে হেরে পয়েন্ট খুইয়েছে। টি আই টি গ্রাউন্ডে বনমালীপুর ক্রিকেট ক্লাব ও হার্ভে ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। হার্ভে কিন্তু জয় দিয়ে লীগ অভিযান শুরু করে আগামীকাল দ্বিতীয় ম্যাচে জয় অব্যাহত রাখার কথাই ভাবছে। হার্ভে প্রথম ম্যাচে ১৬২ রানের বড় ব্যবধানে মৌচাককে পরাজিত করেছিল। বনমালীপুর ক্রিকেট ক্লাব প্রথম ম্যাচে ইউনাইটেড বিএসটির কাছে পরাজয়ের কথাটা ভুলে আগামীকাল দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে মুখিয়ে রয়েছে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top