News Flash

  • Home
  • দেশ
  • বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে কিশোরের মৃত্যু
Image

বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে কিশোরের মৃত্যু

ভাঙড়, ৮ মে (হি.স.) : যাত্রী বোঝাই বাস ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক নাবালক বাইক আরোহীর। মৃতের না মীনহজ মোল্লা(১৪)। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের চরিশ্বর এলাকায়। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ওই কিশোরের মৃত্যু হয়েছে। মৃতের নাম মিনহাজ মোল্লা। বাড়ি পোলেরহাট থানার জিরেনগাছা গ্রামে। এদিন সকাল নটা নাগাদ মিনহাজ তার বাবাকে নিয়ে হাতিশালা সিক্স লেনে আসে। বাবা সেখান থেকে বাস ধরে কলকাতায় চলে যায়। আর মিনহাজ হেলমেট ছাড়াই চরিস্বর পাম্পে যায় বাইকে তেল ভরতে। পাম্পের কাছে আসতেই তার বাইকের সাথে দক্ষিণেশ্বর ঘটকপুকুর রুটের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তার উপর ছিটকে পড়ে ওই কিশোর। তার মাথা ফেটে যায়। প্রচুর রক্তক্ষরণের দরুন ঘটনাস্থলেই সে মারা যায়। পোলেরহাট থানার পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। এবং ওই কিশোরের দেহ ময়না তদন্তে পাঠিয়েছে।

Releated Posts

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top