News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় অনূর্ধ্ব-‌২০ গ্রুপ লিগে খেলতে ত্রিপুরার ফুটবলাররা এখন ছত্তিশগড়ে

জাতীয় অনূর্ধ্ব-‌২০ গ্রুপ লিগে খেলতে ত্রিপুরার ফুটবলাররা এখন ছত্তিশগড়ে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরার প্রথম খেলা ১১ মে। এফ গ্রুপের খেলা ছত্তিশগড়ের নারায়নপুরে পৌঁছলো ত্রিপুরা দল। বুধবার সন্ধ্যার পর। ট্রেনের বিভ্রাটে প্রায় ৭ ঘন্টা দেরীতে খেলার স্থানে পৌছায় জন জমাতিয়ারা। ওই রাজ্যে অনুষ্ঠিত হবে স্বামী বিবেকানন্দ জাতীয় অনূর্ধ্ব-‌২০ বালকদের ফুটবল এবছর হবে ছত্তিশগড়ের নারাইপুরে। ওই রাজ্যের রামকৃষ্ণ মিশন মাঠে হবে খেলা। তাতে অংশ নিতে পৌছলো ত্রিপুরা দল। ত্রিপুরার খেলা শুরু ১১ মে। ওই দিন ত্রিপুরার প্রতিপক্ষ অরুনাচল প্রদেশ। ১৩ মে অসম এবং ১৫ মে শেষ ম্যাচ খেলবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলবে রাজ্যদল। দীর্ঘ পথ অতিক্রম কের পৌছার পর বৃহস্পতিবার বিকেলে হালকা অনুশীলন করার পরিকল্পনা রয়েছে রাজ্যদলের ফুটবলারদের। ছত্তিশগড় পৌছে তইরপুরা দলের ম্যানেজার শুভেনজিৎ সিনহা বলেন, দীর্ঘপথ অতিক্রম করে ছেলেরা কিছুটা ক্লান্ত। তাই বৃহস্পতিবার বিকেলে অনুশীলন করার পরিকল্পনা রয়েছে। ‌ ত্রিপুরা দলের ফুটবলাররা হলো: মনি ত্রিপুরা, বিলাস দেববর্মা, বিপ্লব দেববর্মা, বিরু দেববর্মা, পহর দেববর্মা, বিমল কুমার রিয়াং, লিয়ান মৈয়া ডার্লং, দীনেশ জমাতিয়া, আসালাং কুমার রিয়া়ং, আদি দেববর্মা, জুয়েল দেববর্মা, জন জমাতিয়া, নবকিশোর সিংহ, বিনোদ কুমার রিয়াং সুদীপ কুমার চক্রবর্তী, অমিত জমাতিয়া, রাহুল রাই রিয়াং, রাজীব সিংহ। কোচ রাজেশ রায় চৌধুরী, ম্যানেজার শুভেণজিৎ সিনহা, ফিজিও সায়নদীপ দেব।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top